somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশে টাকা হলে সব সম্ভব!!

১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এদেশে কি টাকা হলে সবই সম্ভব? আপন জুয়েলারির মালিকের ছেলে আর বসুন্ধারার মালিকের ছেলেদের দেখলে তাই মনে হয় । আপনার টাকা আছে, মানুষ খুন করুন, অস্ত্র ঠেকিয়ে ধর্ষন করুন তারপর টাকা দিয়ে সব অপরাধ ধামাচাপ দিয়ে দিন । ক্ষমতায় যে দলই থাকুক না কেন সেটা কোন ব্যাপার না টাকা আছে তো সরকার আপনার পকেটে আছে, চিন্তা কি ।
"সবাইকে টাকা দিয়ে কেনা যায়, শেখ হাসিনা কে নয়" মাননীয় প্রধানমন্ত্রীর এই কথা আমরা শুধু বিশ্বাসই করিনা, অন্তরে ধারন করি ।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার তহবলি কার টাকা অনুদান নিচ্ছেন একটু ভেবে দেখবেন কি?
বিস্মৃত বাঙ্গালী জাতির দোষ মাস না পেরোতেই তারা সব ভুলে যায় । বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম তৎকালীন বিএনপি জামাত সরকারের খুব ঘনিষ্ট জন হিসেবে পরিচিত ছিলেন । তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর আর হাওয়া ভবনের তারেক রহমানের সাথে দহরম মহরম সম্পর্ক ছিল শাহ আলমের তাইতো তারা টাকা আর ক্ষমতার জোড়ে মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে নাই । একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই, নারী ঘটিত কেলংকারীতে শাহ আলমের আরেক পুত্র সাফায়েত সোবহান ওরফে সানবীর এতই বেপরোয়া ছিল যে মানুষ খুন করে ধামাচাপা দিতে চেয়েছিল ,বসুন্ধরা গ্র“পের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির (৩০) ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় খুন হন। বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে তখন সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে।
পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। শুধু তা-ই নয়, এরপর বাবর এই টাকার মধ্যে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে ।
বঙ্গবন্ধু কন্য, দয়া করে এই সকল লোকদের টাকা নিয়ে নিজেকে বিতর্কিত করবেন না ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×