
তুমি সৃষ্টির সেরা জীব, প্রকৃতি স্রষ্টার অমর দান
প্রকৃতির বুকেই লুকিয়ে রেখেছে স্রষ্টা
তোমার জন্ম হতে মৃত্য অবধি সকল অবলম্বন।
তোমার অন্ন, বস্ত্র, জ্ঞানের উপকরণ
শয়নের শীতল পাটি, ঘরের ছাউনীর চাল
আছে কি এমন কিছু, দেয়নি প্রকৃতি তোমার?
তবুও তুমি তাকে বেঁচে থাকার জন্য
দিচ্ছো না- এক বিন্দু ছাড়।
প্রকৃতি, রুদ্র রুপে যখন এসে দাঁড়ায়
বলো- হে স্রষ্টা কিসের গজব দিচ্ছো আমায়,
ভাবনা তোমার পাপের কামায়
দিচ্ছে ফেরত স্রষ্টা তোমায়।
প্রকৃতিকে মৃত্যর মুখে রেখে
বেঁচে থাকার যে স্বপ্নে বিভোর তুমি
অচিরেই তা ভেঙ্গে হবে তছনছ,
তুমি অগ্নি-শিখার প্রলয়ে হারিয়ে
পড়বে অস্তিত্ব সংকটে।
এখনো আছে সময়, বন্ধ কর মরণ খেলা
বিবেকের কাছে প্রশ্ন রাখ,
প্রকৃতি ছাড়া বেঁচে থাকার সক্ষমতা
আছে কি তোমার?
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





