
হতাশার বৃত্তে যারা খাচ্ছো হাবু-ডুবু
ভাবছো যারা এই বুঝি সব হল শেষ- অন্ধকারে ডুবে,
বলছি তাদের ভয় পেওনা, আঁধার যাবে টুটে।
সত্যের ঐ লাল সূর্য্য উঠবে ঠিকই পুবে।
নলের জোরে মসনদটা রাখছে যারা ধরে
নায্য দাবী রুখতে যারা রাখছে বিশ্বাস হাঁতুড়ি আর রডে,
"স্বৈরাচারীর পোশাক" হয়ে,
এরা সবাই ইতিহাসে রবে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



