
এই হাত ছেড়ে দিয়ে তুমি ভুল করনি; বরং সুখের সন্ধানের পথে এগিয়ে গিয়েছো বহুদুর
তোমার সিধান্তের প্রতি শ্রদ্ধা ছিল; অভিমান ছিল না আমার, কোনদিন করব না কোন অভিযোগ
যদি কখনও তোমার স্মৃতির পাতায় ভেসে উঠি; গত রাতের দুঃস্বপ্ন ভেবে ছুঁড়ে দিও
তবে কখনও যদি মনে হয়; আমাকে প্রয়োজন ক্ষনিকের জন্য-ডাক দিও
মালয়, সিংহল যেখানেই থাকি, তোমার সম্মূখে এসে দাঁড়াব।
বড় বিচিত্র ছিল আমাদের জীবনের চলার পথগুলি; আমরা দু'জন দু'ভাবে সুখ খুঁজেছিলাম
তুমি প্রসাদের রাণীর পোশাকের মাঝে ডুব দিয়ে সুখ হাতরিয়েছিলে, আর আমি-
শান্ত সাগরের নীলাভ জলে খুঁজে ফিরে ছিলাম।
পার্কের বেঞ্চে শুধু বাদাম আর ফুচকায় একই মেরুতে ছিলাম দু'জন
বাকী কোন সিধান্তে কখনও পারিনি পেীঁছাতে মতঐক্যে, তবুও-
কেটে গিয়েছিল কয়েকটি বছর, ভাবতেই আজ শিহরিত হয়ে উঠি।
ইদানিং খুব করে তোমাকে মনে পড়ছে; বিদায়ের লগ্নে বুঝি এমনই হয়
অন্তরআত্না, দু'চোখ শুধু প্রিয়সীর জন্য ব্যাকুল-
হয়তো ভালবাসা নিয়ে শেষ নিশ্বাস নিতে চায় এ দেহ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


