
ব্লগে অন্যতম শ্রদ্ধেয় ব্লগার "সনেট কবি" তাঁর সর্বশেষ পোস্ট ১৬ই ফ্রেব্রুয়ারি, প্রায় তিন মাস ধরে তিনি ব্লগের বাহিরে। তিনি বেশ অসুস্থ ছিলেন শুনেছিলাম জানিনা এখন কি অবস্থায় আছেন, যদি সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ আর যদি অসুস্থ থাকেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
ব্লগে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সনেট তৈরি করেন অনেক ব্লগারকে নিয়েও সনেট তৈরি করেছেন। যদিও তাঁর সনেটের মান নিয়ে আমার প্রশ্ন আছে তবুও ব্লগে ভিন্ন আমেজ নিয়ে আসত।
সনেট কবি ছাড়াও আরও অনেক প্রিয় মুখ এখন প্রায় দেখিনা, ব্লগের সাময়িক শকুনের দৃষ্টির জন্য হয়তো অনেকে আসতে পারছেন না।
সবাই আবার ফিরুক নীড়ে
হয়তো ফের করব একটু ক্যাচাল
তাতে হবে কি বেশি ক্ষতি?
খুব বেশি মিস করছি।
সনেট কবি
এম আর তালুকদার
সেলিম আনোয়ার
বি এম বরকতউল্লাহ
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৯ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



