somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ডজন কলম

২৬ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(নেট থেকে)

আর কখনো মা বলবে না-
"খোকা বের হচ্ছিস?
দশটার আগেই আজ ফিরবি
তোর বাবা তোর প্রিয় রুই এনেছে
এক সাথে খেতে বসবি"

ছোট বোন নীরুমা আর কখনো বলবে না
"ভাইয়া, আসার সময় কলম এনো
একটি না, একেবারে এক ডজন
কি একটা একটা করো নিয়ে আসো!
জানো না আমি কবিতা লিখি
গল্প লিখি"
ভাইটি তার মুচকি হেসে
মাথা নেড়ে সায় দিয়ে বেরিয়ে পড়ে।

জানতো কে, এটাই তার শেষ বের হওয়া।

আবিদ, একটি কোম্পানির চাকুরীজীবি
বাবা-মা, ছোট বোন নিয়ে সংসার
জীবন যুদ্ধে এখনো থিতু নয় বলে
এখনো হয়নি কবুল বলা।

লিমিটেড কোম্পানি, কাগজে লেখা- অফিস আটটা থেকে পাঁচটা
বাস্তবতা- সকাল থেকে রাত বারোটা।

আজ ২০ শে জুলাই
আবিদের হঠাৎ মনে পড়ে আজ তো নীরুমার জন্মদিন!
বসকে বুঝিয়ে পাঁচটায় বের হয়
খুঁজে খুঁজে বোনের জন্য প্রিয় কিছু উপহার কিনে
সাথে এক ডজন কলম।

যাত্রাবাড়ী মোড়- এসে দেখে রাস্তায় জনতার ঢল
অধিকাংশ কিশোর বয়সের ছেলে-মেয়ে
স্লোগান দিচ্ছে- কোটা, কোটা, কোটা নয়। মেধা, মেধা, মেধা চাই।
আবিদ সদ্য ফেলে আসা অতীতে ফিরে যায়
সে অতি মেধাবী না হলেও- খুব বাজে রেজাল্ট নয়
তবুও মেলেনি একটি চাকরী
মামা-খালু নেই, টাকা নেই আর ছিল না কোটা নামের স্বর্ন খন্ডের অধিকার।

হঠাৎ আবিদের ভাবনায় ছেদ পড়ে
ততক্ষনে আবিদ রাস্তায় লুটিয়ে
হায়নার বুলেট এসে লাগে- বাম বুকে।

চলছে মূহু মূহু গুলি- রাস্তা ফাঁকা
আবিদ লুটিয়ে- নিঃশব্দ।
বোনের জন্য কেনা উপহারগুলো এদিক ওদিক পড়ে
হাতে শক্ত করে তখনো ধরা এক ডজন কলম।

নীরুমা, এই কলম দিয়ে কি কবিতা লিখবে?
গল্প লিখবে?
যদি লিখে-
কি নাম দিবে কবিতার?
কি নাম হবে গল্পের?









সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×