
আজ সিইসি ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। দিন হিসাবে ১১ দিন। এই ১১ দিনে বিএনপিকে গুরুপূর্ণ একটি সিধান্ত নিতে হবে-শেখ হাসিনা অধীনে নির্বাচনে করবে, নাকি করবে না।
বর্তমান সরকারের ভাব-ভঙ্গিতে ক্লিয়ার ম্যাসেজ হল- তাঁরা গৃহপালিত এরশাদকে আগের মতই রশি পরিয়ে ঘুরাবে, মানে ৫ই জানুয়ারী মার্কা আর একটি নির্বাচন জাতি দেখতে যাচ্ছে।
খুব আশা নিয়ে জাতির অনেকে আগ্রহ নিয়ে বসে ছিল- সংলাপের ভাল কিছু বের হবে, কিন্তু শেখ হাসিনা গৃহপালিত এরশাদকে সংলাপে ডেকে নির্বাচন কমিশনে পাঠিয়ে মোটামুটি বুঝিয়ে দিয়েছে- শক্তি যার সব তাঁর, জনগন হল ---- ।
স্বৈরাচার এরশাদ যতদিন রাজনীতিতে আছে ততদিন আওয়ামলীগ খেল দেখাতে পারবে কারণ কেউ তার মত নির্লজ্জ হতে চাইবে না, গৃহপালিত বিরুধীদল হবে না আর লীগ এই রকম সুযোগ পাবে না।
আমার দৃষ্টিতে- যদি সরকার তাঁর মনোভাব একই রকম রাখে তাহলে বিএনপির নির্বাচনে না যাওয়াই ভাল তাহলে ইতিহাস তাঁদের সম্মান করবে, বলবে ক্ষমতার লোভে অন্তত তাঁরা অন্যায়ের কাছে নত স্বীকার করিনি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



