
ব্লগ খুললেই একদল বিজ্ঞানীদের লেখা চোখে পড়ে। কি চমৎকার তাদের যুক্তিভিত্তকি লেখা মাঝে-মধ্যে মনে হয় নিউটন আইনস্টাইন ব্লগে একাউন্ড খুলে দিদাচ্ছে ব্লগিং করছে। কিন্তু নব্য এইসব মহাবিজ্ঞানীদের ইদানিং খুব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ তাদের হাতে তেমন কোন ভাল চিন্তার প্লট নেই। চিন্তা করতে হচ্ছে সেই পুরানো কাসুন্দি নিয়ে।
এসব বিজ্ঞানীরা সেই পুরানো চুলকানি আবার নতুন করে চুলকাচ্ছে, কেউ চিন্তা করে বের করেছে যারা ধর্ম পালন করে তাদের মগজ বেশি খরচ হয় না, কেউ আবিস্কার করছে মুসলিমরা বেশি ধর্ম নিয়ে মাতে অন্যরা নাম মাত্র ধর্ম পালন করে। এসব বিজ্ঞানীদের চিন্তার সীমাবদ্ধতা ধর্মকে ঘিরে। এর বাহিরে কিছু ভাবতে পারে বলে তাদের লেখা দেখে মনে হয় না সম্ভবত তাঁরা সুন্দর প্রজেক্ট পায় না বলে একই চিন্তার মধ্যে ঘুর-পাক খায়।
বাংলাদেশ সরকার প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাশূণ্যে পাঠিয়েছে শুনা যাচ্ছে খুব শ্রীঘ্রই বঙ্গবন্ধু-২ কাজ শুরু হবে। প্রথমটির সব টাকা বিদেশী বিজ্ঞানীরা নিয়ে গেছে দেশের এত বিজ্ঞানী থাকার পরও তাই বর্তমান দায়িত্ববানদের কাছে আমার অনুরোধ দ্বিতীয় প্রজেক্টি যেন এই ব্লগ বিজ্ঞানীদের দেওয়া হয় যাতে তাদের মগজ কিছুটা হলেও জাতির কাজে লাগে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


