somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারদের তালিকা প্রকাশ, দীর্ঘ মেয়াদী এক বিতর্ক জিইয়ে থাকল।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরবের হাজার রজনী গল্পগ্রন্হ নিয়ে আলিফ লাইলা নামে একটি মেঘা সিরিয়াল প্রচার হত, প্রতি শুক্রবার ঝলক দিয়ে চলে যেত এক সপ্তাহের অপেক্ষা.......। বর্তমান সরকার কর্তৃক রাজাকার তালিকা তেমনি ঝলক দিয়ে প্রকাশিত হল, এক বিশাল বিতর্ক জন্ম দিয়ে অপেক্ষা পালা ধরিয়ে পরবর্তী পর্বের আয়োজন চলছে, জানিনা এক সপ্তাহ পরে তা আবার প্রকাশিত হবে নাকি এক বছর পরে তবেই এটা বলা যায় এই ঝলক প্রকাশিত তালিকা বাংলাদেশের ইতিহাসে এক বিশাল বিতর্ক জিইয়ে থেকে গেল।

প্রথম বিতর্ক:
প্রথমে বলা হল- এটি পাকিস্থানী শাসকদের দ্বারা লিপিবদ্ধ তালিকা, সরকার শুধু প্রকাশ করেছে!!!
পরে আবার বলা হল- এটি দালাল আইনে যাদের নামে মামলা হয়েছিল তাদের তালিকা!!!

কোথায় পাকিস্থানী শাসকগোষ্টী আর কোথায় ৭২-৭৪ সালের দালাল আইনে মামলা!!! এত বড় একটি কাজ তারা করল কিন্তু ঠিকমত বলতে পারল না কোন সময়ের এই তালিকা!!!

ভবিষ্যত বিতর্ক:
এইমধ্যে অনেকেই এই তালিকা ডাউনলোড দিয়ে রেখেছে, এই সরকার আবার তালিকা প্রকাশিত করবে এবং দেখা যাবে আওয়ামলীগের যাদের নাম আসে বেশিভাগ নাম হাওয়া হয়ে যাবে, পুরানো আর নতুন তালিকা পাবলিক মিলাবে আর শুরু হবে বিতর্ক। পরবর্তী প্রকাশিত তালিকা খুব বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না।

আওয়ামী লীগকে ভবিষ্যতে অনেক কিছু মোকাবেলা করতে হবে:
রাতের ভোট এক সময় এ দেশে শেষ হবে, ফিরবে গনতন্ত্র। ক্ষমতায় আসবে জনগনের সরকার। সেই সরকার যদি এই প্রকাশিত তালিকা ধরে আওয়ালীগের নেতাদের বিচার করে তখন কি পরিমাণ সমস্যা আওয়ামলীগ মোকাবেলা করবে তা খালেদা জিয়ার মামলা থেকে বুঝা যায়। খালেদা জিয়ার মামলাটি করা হয়েছিল তিন উদ্দিনের আমলে, অবশ্য সেই সময় বর্তমান প্রধানমন্ত্রীর নামেও ছিল মামলা। বর্তমান লীগের নেতারা সবসময় বলে খালেদা জিয়ার মামলা বর্তমান সরকার করেনি, ফখরুদ্দিনের আমলে করা মামলা অতএব এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য করা নয়।

খুব সহজে বিতর্ক এড়িয়ে এই তালিকা করা যেত:
রাজনৈতিক ইচ্ছা না থাকলে এই তালিকা খুব সহজে গ্রহযোগ্য করা যেত, প্রতি থানা ভিত্তিক দল-মত নির্বিশেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে ৫ সদস্যের তালিকা করে এই তালিকা তাদের কাছে দিলে তারা যাচাই বাচাই করে নিজেদের মতামত নোট আকারে দিত এবং তালিকা প্রকাশের সময় সেই নোট সংযুক্ত করে দিলে আশা করি কোন বিতর্ক থাকত না।

মুক্তিযোদ্ধাদের তালিকা, রাজাকারদের তালিকা, যুদ্ধে নিহতদের তালিকা এই জাতির খুবই আবেগীয় একটি বিষয়, এটা নিয়ে দলীয় সার্কাস খেলা ঠিক নয়।

পৃথিবীর সব স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক।


সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×