
সারা বছর পুলিশকে বিশ্রী গালি আর ডাক্তারকে কসাই বলে গেলাম।
আর এখন বিপদে?
দিনশেষে ভাল কাজে তাদের ছবি দেখছি সবার আগে।
দোষ পুলিশ আর ডাক্তার নামক শব্দে নয়, দোষ আমাদের সিস্টেমের।
একজন এসআই বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে কি ভাববে?
জনসেবা? নাকি
বাবার জমি বিক্রির টাকার কথা?
কি অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা!!
আমরা রাতে ভোট দিয়ে চাল চোর নির্বাচন করি, কেউ মৌন সম্মতি দিয়ে সেই চোরদের পক্ষে নেয়, তারপর সোনার বাংলা নির্মাণের জন্য হা হুতাশ করি। এটা হয় না ওটা নেই। শুধু চারিদিকে নেই আর নেই শব্দ সাথে চোর আর চোর।
কি অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা!!
এখন চারিদিকে হাজারী ট্রল, অথচ জয়নাল হাজারীরকে যখন উপদেষ্টা করলো কেউ বললো না একজন সশস্ত্র সন্ত্রাসী কিভাবে উপদেষ্টা হয়?
আমরা অদ্ভুত এক জাতি!!
আমাদের মৌলিক সমস্যা হচ্ছে আমরা শুরটাকে গুরুত্ব দেই না-
সবসময় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আমের ফলন আশা করি!!
এই জাতি যত দিন গনতন্ত্রের নামে পরিবারতন্ত্র থেকে মুক্তি না পাবে, চেষ্টা না করবে,
"ততদিন একই মদ খেয়ে যাবে কখনো সাদা বোতলে কখনো কালো বোতলে"
আর, কিছু শিক্ষিত বুদ্ধিজীবি নামে ভাঁড় আর পা চাটা দালাল জন্ম হবে বছরে বছরে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




