
বহু পোলাপান টাকা উপার্জনের সহজ মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও তৈরি করার কাজ। মানুষের বিনোদন প্রয়োজন সে হিসাবে এটি ভাল উদ্যোগ কিন্তু বিনোনের নামে কি ধরনের ভিডিও হচ্ছে তা কেউ খবর রাখছে বলে মনে হয় না।
উঠতি বয়সের ছেলে মেয়েদের কাছে যৌন বিষয়ক অনেক কিছুই ভাল লাগে এটা প্রাকৃতিক প্রদত্ত একটি বিষয় ঠিক সেই সুযোগটা নিচ্ছে ইউটিবার নামে একদল ধান্দবাজ।
বিশ্রী অঙ্গভঙ্গি, অশ্লীল পোশাক, অশ্লীল ভাষা প্রয়োগ করে তৈরি হচ্ছে এসব ভিডিও, সবচেয়ে উদ্বেগের বিষয় এসব ভিডিও তৈরি করতে বেছে নেওয়া হচ্ছে উঠতি বয়সের ছেলেমেয়েদের। আজ সকালে একজনের শেয়ার করা একটি ভিডিও দেখলাম একটি ধর্ষণ টাইপের কিছু অভিনয়, আমি ভাবতে পারছি না এত অল্প বয়সের ছেলেমেয়েদের দিয়ে কিভাবে এই অভিনয় করানো সম্ভব? মেয়েটির বয়স বড়জোর সাত বছর! ছেলেগুলোর দশ এগার বছরের মত হবে!
এরপর আছে টিকটক নামের এক অশ্লীল এ্যাপ (আরো নাকি আছে, আমি নাম জানি না)
এবার একটু ইসলামী ভিডিওগুলো দিকে নজর দিই, এক শ্রেণীর ইসলামিক দাবিদার ভাই বোনেরা ইসলামের বিভিন্ন ঘঠনা উপর একটি সচিত্র ভিডিও তৈরি করছে, ভিডিও গুলো দেখে আমার কিছু প্রশ্ন মাথায় এসেছে,
এক, শুধুমাত্র টাকা উপার্জনের উদ্দেশ্য ইসলামের প্রচার কতটুকু ইসলামসম্মত?
দুই, যেভাবে ঘঠনাগুলোর ভিডিওর ছবি তৈরি হচ্ছে ঐ ঘঠনা তো ওভাবে না ঘঠতেও পারে, তাহলে কেন এভাবে প্রচার হচ্ছে?
তিন, অনেক বির্তকিত বিষয় নিয়ে মনগড়া বক্তব্য প্রচার যা সমাজে বিরুপ প্রভাব পড়ছে এগুলো কেন করা হচ্ছে উদ্দেশ্য প্রণীত নাকি শুধু অর্থের হিসাব?
ভাল ভিডিও যে হচ্ছে না তা নয়, ভ্রমন, রান্নাসহ অনেক ভাল কনটেন্ট আছে তবে তাদেরকে ছাপিয়ে যাচ্ছে অশ্লীল তৈরীর ধান্দাবাজরা।
এসব দেখার দায়িত্ব যাদের আশাকরি তারা খুব দ্রুত এ দিকে নজর দিবে, এমনিতেই আমার সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে তার উপর এভাবে যৌন সুড়সুড়ি ভিডিও খুবই প্রভাব ফেলাচ্ছে উঠতি ছেলেমেয়েদের উপর, বিনোদন থাকবে তবে তা যেন সমাজ গঠনে ভূমিকা রাখে, সমাজ ধংস না করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


