somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পার্টি, এরশাদ বনাম জি,এম কাদের।

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিটি রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, দল ক্ষমতায় গেলে চেষ্টা করে সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে আর সেটাই স্বাভাবিক তবে সব রাজনৈতিক দলের একটা বিষয়ে বেশ একই সুর থাকে "জনগণের জন্য" শুধুমাত্র জাতীয় পার্টি ছাড়া তারা রাজনীতি করে দলের জন্য, নিজের জন্য। রংপুরের এই আঞ্চলিক দলটি বাংলাদেশের কমবেশি ৩০-৩৫টি আসনে বড় দুই দলের জয় পরাজয় হিসাব নিকাশ পাল্টে দিতে পারে যেহেতু ৩০০ আসনের খেলা সেহেতু রাজনৈতিক মাঠে তাদের একটা কদর আছে আর সেই কদরের সর্বোচ্চ সুযোগ কাজে লাগায় দলটি তবে তা কখনো জনগণের কল্যাণে নয় নিজেদের পকেট আর ক্ষমতার হালুয়া রুটির উচ্ছিষ্ট খাওয়ার জন্য।

জাতীয় নির্বাচন খুব কাছাকাছি মোটামুটি সব দল তাদের অবস্থান পরিস্কার করেছে তারা কিভাবে নির্বাচন চায় সেই বিষয়ে, দুইভাগে এখন রাজনৈতিক দলগুলো, এক দল তত্ত্বাবধায়কের অধীন নির্বাচন চাচ্ছে, অন্য পক্ষ সরকারের অধীনে খুশি। (কোন পক্ষ ভারি আলোচনা সেই বিষয়ে নয় তাই তা নিয়ে লিখলাম না)

জাতীয় পার্টি এখনো তাদের অবস্থান পরিস্কার করেনি, একবার বলে ক তো পরের বার বলে খ! মরহুম এরশাদ সাহেব যখন দলের দায়িত্ব ছিল তখনো ঠিক একই কাহিনী করতেন, আজ বলতেন নির্বাচন করবো না, পরের দিন বলতো করবো।

রাজনীতি করতে হলে ব্যাসিক কিছু বিষয় নিজের ভিতরে ইনস্টল দিয়ে নিতে হয়, যেমন সৎ সাহস থাকতে হয়, স্পষ্ট ভাষায় নিজের আদর্শ বলার সাহস থাকতে হয়। কথার একটা মূল্য তৈরি করতে হয়।

জেল জরিমানাকে রাজনীতি কর্মীদের ভয় পেলে চলে না অথচ এই দলটি সব সময় ম্যাঁও ম্যাঁও করে যাচ্ছে যদি কিছু করে ভয়ে।

জিএম কাদের সাহেব ভারত সফর শেষে বললেন- আমি কিছু বলতে পারবো না যদি তারা বলে বলতে পারে এরপর পুরানো রেকর্ড সুষ্ঠু নির্বাচন চায়!! যার বুকে সাহস নেই একটা মিটিংয়ে বিষয়ে জনসম্মুখে বলা সেই আবার স্বপ্ন দেখে ক্ষমতায় গিয়ে দেশ চালাবে!!
গতকাল বললেন- দল দুইভাগে বিভক্ত, এক দল সরকারের সাথে নির্বাচন চায় অন্যদল যেতে চায় না, দলের যাতে ভালো হয় সেদিকে খেয়াল রেখে সিধান্ত নিবো!!

জনগণ কি চায় তা কাদের সাহেবের কাছে কোন বিষয় নয়, দল কতটুকু ক্ষমতার ভাগিদার হলো সেদিকে নজর।

আমি এই লোকটিকে সাহসী ও দেশপ্রেমিক ভেবেছিলাম কিন্তু বর্তমানে উনার কার্যকলাপ দেখে মনে হচ্ছে উনি ভারতের মধ্যস্থতায় আওয়ামীলীগের সাথে দেনদরবার চালিয়ে যাচ্ছে যেহেতু এখনো পর্যন্ত আমেরিকার চাপ রয়েছে লীগের উপর সেহেতু জাতীয় পার্টি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ লীগের কাছে আর সেই সুযোগ সর্বোচ্চ ব্যাবহার করতে চাচ্ছে জিএম কাদের সাহেব।

কিছুদিন পর পর উনি সরকারের যে সমালোচনা করে আমার ধারণা এটি তাঁর বিরোধীদলীয় নেতা হিসাবে রুটিন ওয়ার্ক আর কিছু নয়।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×