ভাই, শাহরুখ প্রসঙ্গ টা দয়া করে বাদ দিন ।ও তো আমাদের এমন কেও না যে ওর জন্য আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে ।
এ কথা সত্য যে ভারত আমাদের চেয়ে অনেক উন্নত দেশ ।তাদের সংস্কৃতি আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে ।সবই মানছি ,কিন্তু আমার নিজের মা দেখতে খারাপ বলে কি অন্য সুন্দরী কাওকে মা ডাকতে হবে !আমরা সবসময় নিজেদের সংস্কৃতি (সিনেমা,নায়ক,নায়িকা,মিডিয়া)কে দোষারোপ করে আসছি, কিন্তু এর উন্নতির জন্য কি কেউ কিছু করেছি ।আমরা যদি সবাই আমাদের অনুন্নত সংস্কৃতিকে বাদ দিয়ে অন্যদের উন্নত সংস্কৃতিকে আকড়ে ধরি তাহলে এর উন্নতি টা কিভাবে হবে ?
একসময় ভারতকে বাইরে থেকে ব্লেড (shaving) আমদানি করতে হত ।এটা মেনে নিতে পারেনি গান্ধীজি ।উনি বলেছিলেন যতদিন আমরা নিজেরা ব্লেড উংপাদন না করতে পারব ততদিন দাড়ি কামাব না ,তবুও বাইরের দেশ থেকে ব্লেড আমদানি করব না ।এবং ভারত সেটা করেছিল ।অথছ আমরা একই ব্রান্ডের একই পন্য ৩-৪ গুন দাম বেশি দিয়ে কিনি শুধুমাত্র ওটা ভারতে প্রস্তুত বলে ।তাহলে কিভাবে আমাদের পন্যের মান বাড়বে । ভাই আমদের পন্য (কিছু কিছু)বিশ্বমানের না হলেও এতটা খারাপ নই যে ৩-৪ গুন দাম বেশি দিয়ে বাইরের পন্য কিনতে হবে ।একটু সময় দেন ,একটু support দেন ,একটু sacrifice করেন দেখবেন আমরাও পারি ।আমদের ওষুধ, পোষাক, জাহাজ, সিমেন্ট, খাদ্য সামগ্রী আজ উন্নত বিশ্বে রপ্তানী হচ্ছে ।একটু সবুর করুন ,দেখবেন এই ভারত আমদের দেখে একসময় হিংসা করবে ।
অনেকেই হয়ত জানেন না যে ভারতে আইন করে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল বন্ধ করা আছে ,কারন তারা আমদের সংস্কৃতির শক্তিকে ভয় পায় ।অথচ ২০০৮ সালে একটি হিন্দি চ্যানেল বন্ধ করায় ঢাকার রাস্তায় মিছিল বের হয়েছিল ।আর আমদের পূর্বপূরুষেরাই এই ভাষার জন্য জীবন দিয়ে গিয়েছে ,এ লজ্জা আমরা কোথায় রাখব ! আজ হিন্দি সিরিয়াল না দেখতে পারে আমাদের বাচ্চারা ভাত খায় না ।ওই সিরিয়ালের মডেলদের ড্রেস ছাড়া আমাদের ঈদ হয় না ।আর আমরা গলা ফাটায় আমদের নাটক সিনেমা নিম্নমানের ।
ভারতের জনসংখ্যা ১২০ কোটি আর তারা সবাই হলে গিয়ে সিনেমা দেখে ।তাদের সিনেমার বাজেট সহজেই অনুমেয় ।আর আমদের ১৫ কোটির কতজন হলে গিয়ে সিনেমা দেখি ? বলতে পারেন যে আমদের সিনেমার দেখার মতো অবস্থা নেই। মাঝে মাঝে দেখার মতো অবস্থাসম্পন্ন যে সব সিনেমা তৈরি হয় সেগুলোরইবা কয়টি আমরা হলে গিয়ে দেখছি ।আমাদের চলচিত্র পরিচালকদের কী দায় পড়েছে যে তারা কোটি কোটি টাকা লস করে ভালো সিনেমা বানাবে ? বস্তাপঁচা সিনেমা বানালেই বরং কিছু দর্শক পাওয়া যায় আর তাদের লসটা কিছু কম হয় ।আর আমরা তো একটা হিন্দি সিনেমা মুক্তির পর সেটা দেখার জন্যে পাগল হয়ে থাকি ।আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বর্তমানে যেসব হিন্দি সিনেমা তৈরি হচ্ছে তাদের ৬০-৭০ ভাগের কাহিনী, দৃশ্যপট বা বেশির ভাগ দৃশ্য বাইরের কোন (বিশেষ করে হলিউড) সিনেমার নকল ।আর এগুলোতেই আমরা সবচেয়ে বেশি বিনোদিত হই ।ভারতের ছেলেমেয়েরা যখন ইংরেজীতে পারদর্শী হচ্ছে আমাদের ছেলেমেয়েরা তখন হিন্দি সিনেমা দেখে অনর্গল হিন্দিতে কথা বলতে পারে ।কী brilliant!
আমরা বিশ্বের যাকিছু ভাল তা গ্রহন করব , কিন্তু দেশের সবকিছুকে বাদ দিয়ে নই । ভাইরে ভারতেও বাইরেও অনেক কিছু আছে ,আসুন সেগুলোও একটু দেখি ।আর একটু একটু করে আমরাও চেষ্টা করি নিজেদের উন্নতির জন্য ।শুধু অন্যদের উন্নতি দেখে যাব কিন্তু নিজেদের উন্নতির জন্য কিছু করব না তাহলে কিভাবে হবে ?
আমাদের আগের প্রজন্ম দেশের জন্য জীবন দিয়ে গেছে ,তার আগের প্রজন্ম ভাষার জন্য বুকের রক্ত দিয়ে গেছে ।এখন দেশটা আমদের কাছে জীবন চায় না, রক্তও চায় না ,একটু ভালবাসা চায় ।২১ শে ফেব্রুয়ারি বা ১লা বৈশাখের ১/২ দিনের লোকদেখানো ভালবাসা না , হৃদয়ের অন্তঃস্থলের ভালবাসা ।এই দেশটা তো আমদের সবার মা ,তাই না ? আসুন আমদের এই নিরীহ ‘মা’ টাকে একটু support দেই, একটু promote করি ।এজন্য নিজের সামান্য একটু ক্ষতিকে কি মেনে নিতে পারব না ?
শাহিন, কুয়েট ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


