“এক মাঘে শীত যায় না”–আসলেই কী তাই ? হ্যাঁ ,আসলেই তাই; কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন – শীত যেন যেতেই চাই না!না গেলেই বা ক্ষতি কী ,ভালই তো আছি ।লোড শেডিং নেই ,অসহ্য গরম পোহাতে হচ্ছে না ।গ্রামে গ্রামে পাবেন শীতের নানা পিঠা, উৎসব, টাটকা শাক-সব্জি ।আধুনিক শহরগুলোতে চলছে কনসার্ট ,নাইট পার্টি, ক্যাম্প-ফায়ার ,বার-বি-কিউ ,আর কী চাই? তরুন তরুণীদের ফ্যাশনটাও জোশ্ চলে শীতকালে ।Everything is really cool!
কোথাও তো কোন সমস্যা চোখে পড়ছে না ।পড়বে কীভাবে আমরা তো দেখেও না দেখের ভান করি । মাঝরাতে দামী জ্যাকেট পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে পার্টি থেকে বাসায় ফিরেন ,কখনও কী জানালা দিয়ে বাইরে তাকিয়েছেন ?জীবনের তাগিদে শহরে আসা বাস্তুহারা মানুষগুলো কীভাবে রাত্রি পার করছে ! কোন রকম তোষক-লেপ-কম্বল তো নেই ,গায়ে ভাল জামা পর্যন্ত নেই ।অথচ শীতের কনকনে ঠান্ডায় ফুটপাথের উপর গাদাগাদি করে ঘুমিয়ে আছে ।কী ফটোগ্রাফিক দৃশ্য !আমদের কাছে ফটোর মতো মনে হলেও তাদের কাছে কিন্তু এটাই জীবন ।চারপাশে জীবনের কত উৎসব ,কত রঙ ;শুধুমাত্র তাদের জীবনে কোন রঙ নেই ।কী তাদের অপরাধ -দরিদ্র পরিবারে জন্মগ্রহন ,নাকি বেঁচে থাকার চেষ্টা করা ?আমরা তাদের জীবনে রঙের ছোয়া লাগতে না পারি, কিন্তু তাদের জীবন সংগ্রামটাকে কী একটু সহজ করে দিতে পারি না? পারি না এই শীতে একটু তাদের পাশে দাঁতে ? শীতের নতুন জামা-কম্বল কিনে দিতে না পারি ,আমাদের পুরাতন জামাটা তো তাদের দিতে পারি ।একটু তাদের পাশে বসতে পারি ।সারাদিন এত নেই নেই এর পেছনে যে আমরা ছুটছি ,তখন বুঝতে পারব আমদের আসলে কত আছে ।
আসুন অন্তত একটা ভাগ্যপীড়িত পরিবারকে এই শীতে একটু উষ্ঞতার পরশ বুলাই ,দেখবেন আপনার ভেতরেও একটা উষ্ঞতা বয়ে যাবে ।
শাহিন,কুয়েট
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


