দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবিতে) ছাত্রলীগ ক্যাডারের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৩ ঘণ্টা পুলিশী তল্লাশীতে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৭টি সামুরাই, ৬টি চাইনিজ কুড়াল, ২৭টি লোহার রড, ২টি হকিস্টিক, ২টি লোহার পাইপ ও বেশ কিছু গজারীর লাঠি।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হলে কয়েকজন কর্মচারী ইলেকট্রিকের কাজ করতে গেলে সেখানে ধারালো অস্ত্র দেখতে পায়। কর্মচারীরা তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের ৪০২, ৪০৫ ও ৪০৭ নং রুমে ব্যাপক তল্লাশী চালায়। তল্লাশীকালে পুলিশ রুমের কার্ণিস থেকে ১৭টি সামুরাই, ৬টি চাইনিজ কুড়াল, ২৭টি লোহার রড, ২টি হকিস্টিক, ২টি লোহার পাইপ ও বেশ কিছু গজারীর লাঠি উদ্ধার করে। এসব কক্ষের মধ্যে ৪০২-এ ছাত্রলীগ ক্যাডার নিলয়, হুমায়ুন ও ৪০৭-এ ক্যাডার উত্তম এবং কাজল থাকতো বলে জানা গেছে। এছাড়া ছাত্রলীগ ক্যাডার দেবদাসের আবাসিক হল জিয়া হলে এবং ক্যাডার রিয়ালের হল ভেটেরিনারী হলে পুলিশ অজ্ঞাত কারণে কোন তল্লাশী চালায়নি। এসব হল ও এর আশপাশের এলাকায় তল্লাশী চালালে আরো বিপুল অস্ত্র উদ্ধার হবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রলীগ ক্যাডাররা মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ক্যাম্পাস থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের বের করে পুরো ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে। ফলে আরো অভিযানের মাধ্যমে ক্যাম্পাসের সকল অস্ত্র উদ্ধার করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন সূত্র মতে- ছাত্রলীগের দু'গ্রুপে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব অস্ত্র সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৫ ছাত্রলীগ ক্যাডারকে কর্তৃপক্ষ বহিষ্কার করলে আন্দোলনের কর্মসূচি দেয়া হয়। ২৪ জুন বৃহস্পতিবার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)'র ১৫ ছাত্রলীগ ক্যাডারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার, অর্থ দন্ড, উপবৃত্তি বন্ধসহ উচ্চ শিক্ষার সুযোগ বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। বহিষ্কৃত ছাত্রদের সকলেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক। এসব ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকান্ডের কারণে হাবিপ্রবি গত ৫ জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ছাত্রলীগ ক্যাডারের কক্ষ থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্বার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।