বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চট্টগ্রাম আসতে হয় আমাকে। ২০০৭ এর এপ্রিলে চট্টগ্রাম আসি।এলাকার এক বড় ভাই আমার জন্য এ্কটা মেস ঠিক করে রখে সেখানেই এসে উঠি। এপ্রিলের ৪ তারিখে মেস উঠি। বলতে পারেন এটা আমার একপ্রকার ১ম মেস লাইফ। ্যাইহোক, প্রথম দিন মেসে উঠে খুবখারাপ লাগছিল। আসহায় লাগছিল নিজেকে।মনে হচ্ছিল আমার কেও নেই এই দুনিয়ায়। দারুন একা লাগছিল সেদিন। কারণ একে ত আমি নতুন তার উপর কাওকে চিনিনা। যে পরিচিত বড় ভাই ছিলো তিনি আমার মেস থেকে অনেক দূরে থাকতেন। এভাবে কিছু দিন পর আস্তে ধিরে নিজেকে এ্যডজাস্ট করে ফে্্লাম।
আজ এত দিন পর আবার সেই রকম একা একা লাগছে, বড় আসহায় লাগছে। কারণ যাদের সাথে এত দিন ছিলাম তারা আজ আমাদের ছেড়ে চলে গেছে।শহরে একটা ফ্লাট ভাড়া নিয়ে আমরা ১১ জন স্টু্ডেন্ট থা্কি দীঘ দিন ধরে। আজ হঠাৎ ওরা ৭ জন আমাদের ছেড়ে চলে গেল। না দুনিয়া ছেড়ে না আরএ্কটা বাসা নিয়েছে আমাদেরি কাছাকাছি।
ওদের জায়গা পুরুন করতে ৭ জন নতুন মেম্বর উঠেছে আজ। ্কিন্তু সব যেন অ্ন্য রকম লাগছে। অনেকটা আপন ঘরে পরবাসি হওয়ার মত।
আ্মরা সবাই এ্কটা পরিবারের মত ছিলাম। এ্কসাথে খাওয়া-দাওয়া, ওঠা-বসা, টিভি দেখা, আরো কত স্মৃতি। আজ বুঝতে পারছি ওরা কতখানি জায়গা জুড়ে ছিল। আজ ঝতে পারছি কতটা ভালবাসতাম ওদেরকে। ভাবতেই খারাগ লাগছে আজ থেকে ওরা রুমে এসে আর জ্বালাতন করবেনা, আর বলবে না ভাই সিনেমা ্দেখব, নাটক দেখব।
এতদিন একসথে থাকতে থাকতে অনেক আপন হয়ে গিয়ছিল ওরা।ওদের সাথে আমার কন রক্তের সম্প্বক নই। তবু ও চলে যাওয়া দারুন কষ্ট দিছে আজ। কখন ও ভাবতেই পারিনি ওরা এভাবে চলে যাবে। তবুও এটাই সত্য। আজ তাই রবিঠাকুরের সেই কথাটা বার বার মনে পড়ে
'' যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়।'' ''- তবু চলে যায।
শহরের এই ব্যস্তময় জিবনে ,
হয়তবা কোন আবসরে,
কোনদিন দেখা হবে ,
হয়ত হবেনা।
হয়ত দু দন্ড দঁড়িয়ে,
কথা বলতে পারব,
হয়ত বা পারবনা।
কিন্তু জেনো কো্নদিন,
তোমাদের ভুলবনা,
তোমাদের ভুলবনা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



