রামুর বৌদ্ধ মন্দীরে হামলার পরপরই প্রধা্নমন্রী কোন তদন্ত ছাড়াই কত সহজে বলে দিলেন , এই হামলার সাথে স্থানীয় বি এন পি সাংসদ জড়িত। একজন প্রধানম্নত্রী কিভাবে কোন তথ্য প্রমান ছাড়াই এতটা নিশ্চিত ভাবে একজনের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেন আমার বোধগম্য নয়। আর তিনি যদি সব জানেন তবে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলেন না কেন?
এখন আসি এখনকার পরিস্থিতি নিয়ে। বিরোধী দলের বক্তব্য
''জঙ্গি রাষ্ট্র দেখিয়ে বিদেশি সমর্থন পেতে সরকারের মদদে হামলা ''
বিএনপির নয় সদস্যের একটি তদন্ত দল ৫ ও ৬ অক্টোবর হামলাকবলিত রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়া পরিদর্শন করে। তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্তসহ অন্য লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে ৩৩ জনের সাক্ষ্য তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানিয়দের থেকে জানা যায় ২৯ সেপ্টেম্বর রাত নয়টায় রামুতে শ খানেক লোক মিছিল করে। প্রশাসন ইচ্ছা করলে মিছিলটি ছত্রভঙ্গ করে দিতে পারত, কিন্তু তা করেনি। এরপর সহস্র্রাধিক লোক জড়ো হয়ে ভোররাত পাঁচটা পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায়ও একই ধরনের ঘটনা ঘটে। তিনি বলেন, রামুর কেন্দ্রীয় সীমাবিহার থেকে থানার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। জেলা পুলিশ সদরের দূরত্ব ১৮ কিলোমিটার। আর সেনা ক্যাম্পের দূরত্ব চার কিলোমিটার। তারা কেউ পরিস্থিতি শান্ত বা নিয়ন্ত্রণে রাখাতে উদ্যোগী হয়নি। প্রশাসন সচেষ্ট হলে এই বর্বর পরিস্থিতির সৃষ্টি হতো না।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘আশ্চর্যের বিষয় হলো, যে উত্তম কুমার বড়ুয়ার জন্য ঘটনার সূত্রপাত, তাঁর বাড়ির সামনে দিয়ে মিছিল হয়, আশপাশের বৌদ্ধবিহারে হামলা হয়; কিন্তু উত্তমের বাড়িতে একটি ইটও পড়েনি। তদন্ত দলের মনে এটি গভীর সন্দেহের সৃষ্টি করেছে।’
প্রধানমন্ত্রীর বক্তব্য,
''লোভী, প্রতারক ও দুর্নীতিবাজের প্রতিবেদন কতটা গ্রহণযোগ্য?''
বৌদ্ধবিহারে হামলার ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা আবার তদন্ত কমিটিও করে। সেই তদন্ত কমিটির আবার চেয়ারম্যানও হয়। তারা তদন্ত করে নাকি পেয়ে গেছে, ওখানে আওয়ামী লীগ সব করেছে।’রধানমন্ত্রী বলেন, ‘যারা গুলশানের একটা বাড়ির লোভ সামলাতে পারে না, বিদেশিদের সঙ্গে প্রতারণা করে সেই বাড়ি বেহাত করে নেয়, যে ২০টা নামে অ্যাকাউন্ট খুলে এত বড় ফ্রড করে, যে দুর্নীতির জন্য জেল খাটে, জেনারেল এরশাদ যারে ক্ষমা-ঘেন্না করে মাফ করে দিয়ে আবার দলে ভিড়িয়ে নেয়, তার রিপোর্ট বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে?’
উপরে দুটি মন্তব্য বিরধী দল তাদের প্রতিবেদনে সরকারের নীরব ভুমিকা পালন করার কথা বলেছ্রন, এবং তারা যে কারন গুলো দেখিয়ছেন সে বিষয় গুলো সে সময় বিভিন্ন পত্রিকায় ও এসেছিল। সেটা নিশ্চয় দেশবাসী দেখেছেন।
কিন্তু তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রি যে বক্তব্য দিলেন তা কতটুকু যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয়। আপনাদের যদি বোধগম্য হয় তবে একটু আওয়াজ দিবেন ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



