somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

প্রিয় সাইদীর ফাসির আদেশে যাদের চোখে ....জল এসেছে ...শুধু তাদের জন্য এই ব্লগটি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

......................দেলু কেন ফাসীর আসামী ................

চামচা-১-# তু..তু...তু...তুতু ..তারা দেলু মিয়া খাইছে ধরা
দেলুঃ- এই বেয়াদপ ব্যাটা দেলু আবার কে রে? মাথায় টুপি দিয়া ইন্ডিয়ার সিনেমার গান গাও আবার....নাউজুবিল্লা নাউজিবুল্লা.............

চামচা-২# ভাইজানেরা সইরা খাড়ান , মা বোনেরা তালি বাজান

দেলুঃ এই ব্যাটা তুই ও ছন্দ মিলাইয়া গান গাইতাছো তোগো মনে কী এতই রস আইছে? ব্যাটা নাফারমানি শুরু করছো ? এইখানে মাহফিলে আইসা গান জুড়ছোস।

চামচা-১# ( হাসতে হাসতে ) হুজুর আপনার লগে সারাডা জীবন কাটাইছি কিন্তু মনডায় এহন যেন কেমন কেমন লাগে বুঝতে পারি না । কেন জানি কারন ছাড়া মনটা আনন্দে ফাল পারত্যাছে ।

দেলুঃ বলো কী সের আনন্দ?

চামচা-১# হুজুর সরম লাগে .......কইতে .....আপনে কেমনে হিন্দুগো জোর কইরা হিন্দু থেইকা মুসলমান বানাইছিলেন ? ওগো কী খৎনা করাইছিলেন ?

দেলুঃ ওই ব্যাটা মুসলমান যে কেউ হইতে পারে.....খালি কলমাটা পড়লেই হইলো ।

চামচা-২# হুজুর ঠিকই কইছে ...হুজুরের তুলনা হয়না ...দেহস না হুজুরের ক্যাসেট কেমনে শেষ হইয়া যায় বাজারে ছাড়লেই ..........

(চামচা-১ চামচা -২ কে বলছে খোশমেজাজে )
কাইলকা রাতে হুজুরের বাসায় হেব্বি একটা হিন্দি সিনেমা দেখছি.....তুমিতো ঘুমাইয়া পড়ছিলা ।

চামচা-২# হুজুরে কী ফিলিমডা দেখছিল?

চামচা-১# হয় দেখছে শুধু মাধুরীর নাচের সিনডা । হুজুরের মনে রস আছে কিন্তু........

চামচা-২# তয় আমি শুনছি হুজুরে গন্ডগোলেরকালে সে অনেকরেই সাহায্য করছে ......তুলনা হয় না লোকটার।

দেলুঃ এই তোরা এইখানে কিকরতে আইছো ? এত গল্পে মশগুল কেন....মাইকগুলা ঠিক ঠাক লাগাও আসরের পর পর মাহফিল শুরু হবে । আবার কাইলক্যা নোয়াখালীতে ট্রিপ আছে ...ওরা পয়সা বেশী দেবে , জলদি সব ঠিক কর ।
আবার সামনের মাসে মিডিলইষ্টে যাওয়ার কথা ।
হঠাত দেলুর মোবাইলে ফোন আসে ......বাড়ী থেকে
হ্যা কও .......হ্যা ওদের কাছারীঘর ডা খুইলা দ্যাও । ....ওরা আমার খুবই কাছের লোক ...সময়ে অসময়ে ডাকলে ওদের পাওয়া যায় ্ ....হ্যা হ্যা সবাই ওদের সর্বহারা নামে চেনে......কিন্তু ওদের সবই আছে ।
হঠাৎ আরেকটা ফোন আসে ......খুলনা থেকে..... ওয়ালিকুম .....বলো.....ওপাশ থেকে বলে হুজুর গ্রেনেড টা ফাটে নাই......কোথা থেকে আনছেন ......বদলাইয়া আনান। আবারো মিস করলাম হারামিডারে...। ঠিক আছে পরে কথা বলবো ......দেলু ফোন লম্বা জামার পকেটে ঢকিয়ে রাখে ।

কিছুক্ষণ পর ওয়াজ শুরু হবে ,,দেলু মঞ্চে উঠে বসলেন .....
চামচা-১# কি খশবু বাহির হইত্যাছে...........হুজুরের শরীর থেইকা ।

চামচা-২# হইবো না ক্যান?ওইডা তো হুজুরে ইন্ডিয়া থেকে আনাইছে ....

চামচা-১# তয় হুজুর মাহফিলে ইন্ডিয়াগো বদনাম দিয়া কথা কয় ক্যান ?

চামচা-২#তুই বুজবিনা কাম কর কাম কর


দেলু ওয়াজ মাহফিল শুরুর আগে একটু ঘুমের ঝিমুনিতে চোখ বন্ধ হয়ে যায় ...ভাবতে থাকে এই ব্যবসা বেশী দিন টিকবে না । সরকারে যা শুরু করছে .........
দেলু ঘুমিয়ে পড়ে...ঘুমরে ভেতর ....স্বপে বিভোর হয়ে যায় .....দেখতে থাকে গলায় সাপের মতন কি যেন একটা পেচিয়ে ধরছে ......এবং দেলুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যেন.....হঠাৎ ঘুম ভেঙ্গে যায় দেলুর .....গলায় হাত দিয়ে দেখে যে মাফলার রয়েছে গলায় কাশ্মির থেকে আনা । বাইরে তাকিয়ে দেখে যে সে কাশিমপুর কারাগারের নির্জনকক্ষে ফাসীর দন্ড নিয়ে বসে আছে .......বাইরে একজন কারারক্ষী তার গায়ে যেন থু নিক্ষেপ করল । দেলু মনে মনে বলে দেশের মানুয়েরা সব ইহুদি নাছারে ভরে গেছে আমি বাইরে থাকলে ওয়াজ মাহফিল করে সু-পথে আনতে পারতাম । ......................
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×