somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

আবারো গার্মেন্টস শিল্পে আগুন পুড়ে মরলো মালিক বিজিএমইএ'র সভাপতি ও একজন পলিশের ডিআইজি সহ ৮ জন

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর মিরপুরে একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার ব্যবস্থাপনা পরিচালক, একজন পুলিশ কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনীর মহাপরিচালক আলী আহমদ খান জানান ১১তলা ভবনের তৃতীয় তলায় এই আগুনের সুত্রপাত হয়। দমকল বাহিনীর ১৩টি ইউনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুরে এ অগ্নিকান্ডের ঘটনা এমন এক সময়ে হলো যখন সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনার এখনো মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে।

সেখানে নিহতের সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৮৯২ জনে। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, বুধবার রাত ১১টার দিকে দারুস সালাম সড়কে বাংলা কলেজের পাশে তুং হাই স্যুযেটার্সের ১২ তলা কারখানা ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ছয় তলা ও ওপরের সিঁড়ি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সাতজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই সাতজন হলেন, বিজিএমইএ’র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা জেলা উত্তর যুবলীগের সভাপতি ও এমডির ঘনিষ্ঠ বন্ধু সোহেল মোস্তফা স্বপন ও এমডির আরেক বন্ধু এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা ও ডিআইজির দেহরক্ষী রিপন এবং তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্দিন।

পুলিশ বলছে, সন্ধ্যায় কারখানা ছুটির পর ওই ভবনের দশম তলায় বসে বন্ধু ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছিলেন কারখানার এমডি।

বন্ধ কারখানায় এই অগ্নিকাণ্ড নাশকতা বলে মনে করছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। কারখানা মালিক মাহবুবুর রহমান বিজিএমইএর একজন পরিচালক।

অগ্নিকাণ্ডের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যান বিজিএমই সভাপতি। তিনি সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার পর থেকে কারখানাটি বন্ধ থাকায় সেখানে কোনো শ্রমিক ছিল না। এটি নাশকতা হতে পারে।

বাংলাদেশের গার্মেন্টস শিল্প হয়তো বিলুপ্তির পথে......সে অশনিসংকেত পাওয়া যাচ্ছে ক্রেতা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে .......
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×