somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

হত্যার অধিকার চান পাটমন্ত্রী?

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের সমালোচনা অনেকেই করেছেন। কিন্তু তাঁর নেতৃত্বের প্রতি এ রকম অনাস্থা কেউ প্রকাশ করেনি, যেমনটি করলেন তাঁরই মন্ত্রিসভার অন্যতম জ্যেষ্ঠ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। তিনি সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী। কিন্তু পাট ও বস্ত্র নিয়ে কথা কমই বলেন। জাতিকে রাজনীতি ও আইনের আজগুবি পাঠ শেখান।
এই না হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী!
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, তা রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি (আবদুল লতিফ সিদ্দিকী) যদি দেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে এত দিন তাঁকে (ড. মুহাম্মদ ইউনূস) কারাগারে থাকতে হতো। তিনি এও বলেছেন যে ইউনূসের ভাগ্য ভালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেননি। (প্রথম আলো, ২৬ আগস্ট ২০১৩)।
পাটমন্ত্রীর এই বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট তা হলো, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কথা বলে রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। অতএব, কারাগারই তাঁর উপযুক্ত জায়গা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে কারাগারে না রেখে একজন রাষ্ট্রদ্রোহীর সঙ্গে আপস করেছেন।

এই ধরনের আপসকারী প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নিরাপসী আবদুল লতিফ সিদ্দিকীর থাকা কতটা সমীচীন, সেই প্রশ্ন না করে পারছি না। লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রী হলে যাঁকে কারাগারে পাঠাতেন, শেখ হাসিনা তাঁকে অবাধে চলাফেরা ও কথা বলতে দিচ্ছেন, এত বড় অন্যায় তিনি কীভাবে মেনে নিচ্ছেন? এর পরও মন্ত্রিত্ব করছেন!

একই অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও নিরপেক্ষ। তাই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা হরতাল দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে। কারণ হরতালকারীরা আদালত অমান্যকারী ও রাষ্ট্রদোহী। (সূত্র: ওই)

এর আগে ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এক সভায় পাটমন্ত্রী বলেছিলেন, ‘বসে থাকার সময় নেই, আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে গিয়ে হত্যা করতে হবে। (প্রথম আলো, ১৭ আগস্ট ২০১৩)। মানুষ অপরাধীর বিচার বা ফাঁসির দাবি করতে পারে। কিন্তু হত্যা করার কথা বলতে পারে না। এটি গুরুতর অপরাধ।

ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ করে তিনি আক্ষেপ করেছেন, ‘নিজেদের মধ্যে মারামারি করতে পারো। কিন্তু বিরোধীরা যখন হরতাল দেয়, তখন প্রতিহত করতে পারে না।’

মন্ত্রীর এই বক্তব্যের পর যদি ছাত্রলীগের ছেলেরা বিরোধীদের হরতাল প্রতিহত করতে গিয়ে কোনো অঘটন ঘটায়, আর নতুন কোনো বিশ্বজিত্ সেই অঘটনের শিকার হয়, তার দায়দায়িত্বও তাঁকে নিতে হবে।

মন্ত্রী ও সাংসদ হিসেবে আবদুল লতিফ সিদ্দিকী দেশের প্রচলিত আইন ও সংবিধান রক্ষারই শপথ নিয়েছেন। তিনি কোনোভাবেই সেই শপথ ভঙ্গ কিংবা সংবিধান লঙ্ঘন করতে পারেন না।

আবদুল লতিফ সিদ্দিকী যদি মনে করেন, কেউ রাষ্ট্রদ্রোহিতা করেছেন, তিনি আদালতে তার প্রতিকার চাইতে পারতেন। হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা করতে পারতেন। কিন্তু আইন-কানুনের তোয়াক্কা না করে মন্ত্রী নিজেই আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। কাউকে কারাগারে পাঠাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে কাউকে হত্যার হুকুম দিচ্ছেন।

দেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকে, তাহলে এসব বেআইনি কথাবার্তার জন্যই মন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হতো। তাঁকে শাস্তি পেতে হতো। কিন্তু দেশটা যে বাংলাদেশ। এখানে মন্ত্রী-সাংসদের আইন মানতে হয় না।

যুদ্ধাপরাধীদের বিচার সমগ্র জাতির দাবি। যারা এই বিচারের বিরোধিতা করবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। জনমত গড়ে তুলব। প্রয়োজনে সারা দেশে গণজাগরণ মঞ্চ বানাব। আদালতে তাদের শাস্তি চাইব। কিন্তু তাই বলে যারাই হরতাল ডাকবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে? এসব কীসের ইঙ্গিত?

১৬ আগস্ট পাটমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হরতালকারীদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করার কথা বলেছিলেন, তখন কেউ প্রতিবাদ করেননি। এমনকি প্রধানমন্ত্রীও না। তাহলে কি আমরা ধরে নেব যে পাটমন্ত্রীর এসব বল্গাহীন, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তায় প্রধানমন্ত্রীর সায় আছে?

তাহলে আমরা কি আইয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছি, যেখানে হত্যার বদলে হত্যা জায়েজ ছিল?



সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
Click This Link


৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×