সফেদ পোষাকে ধর্মের ধোয়া তুলে জাতিকে করেছ তীব্র অপমান,
তোমাদের পায়ের তলাতে জাতির পতাকা পিষে খান খান।
ধর্মের তসবীহ্ গুনে গুনে মানুষ হত্যার হিসেব কষেছ,
মানুষের মুখোস পরে হায়নার মতন হিংস্র রুপ ধারন করেছ
নাবালক কিশোরদের মিথ্যে ছলনায় রাজপথে লাশ ফেলে হওনি শান্ত
মসজিদ, মন্দির, গির্জা -প্যাগোডা কোনটাই রক্ষা পায়নি আজ পর্যন্ত
জাতি চিনেছে আজ -কার কী চাওয়া , আর কে কী পায় ?
তীব্র ঘেন্না মিশ্রিত থুথু পুষে রেখেছে তোমাদের রসদ হিসেবে -যারা আজ অসহায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



