somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেমসাহেব, আমার মেমসাহেব

১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেমসাহেবকে আমি ভালোবেসেছিলাম ২০০২ সালের ১৫ ই ফেব্রয়ারী। দিনটা মনে আছে কারন সেদিন ছিলো ভালোবাসা দিবসের পরের দিন। যদিও ভালোবাসা দিবস বলতে তখন কিছুই বুঝতাম না। আমাদের লেখালেখির গুরু শফিক রেহমান ভাই তখন মাত্র এ দিবসটা বাংলাদেশে আমদানী করছেন। আর সে দিবস উপলে যায় যায় দিন পত্রিকাটি বিশেষ একটি সংখ্যা প্রকাশ করেছিলো। আমার একটি লেখা ছিলো তাতে। আমি চট্টগ্রাম বইমেলাতে একটা দোকান দিয়েছিলাম, সে দোকানে প্রচুর বিক্রি হতো এ সংখ্যাটি। দিবসটির পরদিন কিছু বই আনলাম দোকানে বিক্রি করার জন্য। সেখানে ছিলো মেমসাহেব বইটি। নামটা আনকমন দেখে এক বসায় পড়ে ফেললাম। আর সে সময়ই ভালোবেসে ফেললাম মেমসাহেবকে। এরপর বারবার পড়া, একটু একটু করে জানা মেমসাহেবকে। আর ভালোবাসা। এমনি ভালোবাসা যে কখোনো বাসেনি কেউ।

কেমন আমার মেমসাহেব? বইয়ের নায়ক বাচ্চুর ভাষায় প্রথম দিনের মেমসাহেবের কথা বলি : এমন বুদ্ধিদীপ্ত উজ্জল গভীর ঘন কালো টানা টানা দুটি চোখ আগে কখোনো দেখিনি। একবার নয়, দুবার নয় বারবার দেখলাম। অসভ্যের মতো, হ্যাংলার মতো আমি শুধু সেদিকেই তাকিয়ে থাকলাম। আমি যদি খোকনদার মতো সাহিত্যোর ছাত্র হতাম তবে হয়তো কালিদাসের মেঘদুতের কোট করে বলতাম : তন্বী শ্যামা শিখরদশনা পক্কবিম্বাধরোষ্ঠী, মধ্যো মা চকিতহরিনীপ্রেনা নিম্ননাভি:. . .

শুধু কি এই? অবশ্যই না। মেমসাহেবের আছে মায়া, পৃথিবীজোড়া মায়া। আমি ভাবি- মেমসাহেব কাদে আমার জন্য, মেমসাহেব হাসেও আমার জন্য। মেমসাহেব গংগার বুকে ভেসে ভেসে আমার বুকে মাথা রেখে শোয়, পৃথিবীর সব সুখ খোজে।

তবে নিমাইবাবু একটা ভুল করেছেন। তার মেমসাহেবকে তিনি মেরে ফেলেছেন উপন্যাসে। আমি অবশ্য অতটা নিষ্ঠুর নই। আমি যে পাতায় মেমসাহেবের মৃত্যু হয়েছে সে পৃষ্ঠা থেকে বাকী পৃষ্ঠাগুলো বই থেকে ছিড়ে ফেলেছি।

আর তাই আমার মেমসাহেব আজো বেচে আছে আমার হ্রদয়ের গোপন কোণে ।

তুমি ভালো থাকো মেমসাহেব, আমার মেমসাহেব। পৃথিবীর সব সুখ নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো।

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×