somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন জীবনের কিছু বাস্তব সুত্র

০৮ ই মে, ২০১০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনন্দিন জীবনের কিছু বাস্তব সুত্র
প্রথম সুত্রঃ ঢাকা শহরের বাস সার্ভিস সঙ্ক্রান্তঃ
ঢাকা শহরের একটি লোকাল বাস ততক্ষন পর্যন্ত বাস স্টপে থেমে থাকবে, যতক্ষন পর্যন্ত না আরেকটি লোকাল বাস এসে পিছন থেকে ধাক্কা দেয়। এরপরে বাসটি ডাইরেক্ট বলে বলে চলতে শুরু করে। কিন্তু বাসটি পরের বাস স্টপে এসে অপর একটি বাসের পিছনে ধাক্কা খেয়ে থেমে যাবে।
দ্বিতীয় সুত্রঃ ঢাকা শেয়ার মার্কেট সঙ্ক্রান্তঃ
ঢাকা শেয়ার মার্কেট থেকে লাভের পরিমান শেয়ার মার্কেটে বিনিয়োগের এবং কোম্পানীগুলোর গুজোব সংবাদের গুনফলের সমানুপাতিক।
তৃতীয় সুত্রঃ ক্ষমতা সঙ্ক্রান্তঃ
ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সমান ও বিপরীত সম্মানহানির সম্ভাবনা আছে।

চতুর্থ সুত্রঃ দুর্নীতি সঙ্ক্রান্তঃ
দুর্নীতি একটি একমুখি প্রক্রিয়া। ইহা সময়, জনসংখ্যা বৃদ্ধি এবং সরকার পরিবর্তনের সাথে বৃদ্ধি পায়।
গনিতের ভাষায়ঃ C= f(t, p, G)
dC/t≥0
dC/p≥0
dC/G≥0
যেখানে, দুর্নীতির পরিমান = C
সময় = t
জনসংখ্যার ঘনত্ব = p
সরকার পরিবর্তনের ফল= G

পঞ্চম সুত্রঃ রাজনৈতিক গুনাবলী সংক্রান্তঃ-
প্রত্যেক রাজনৈতিক নেতা সাধারণ জনগনকে একটি নির্দিষ্ট বলে আকর্ষন করে। এই আকর্ষন বলের মান উক্ত নেতার সামাজিক সেবা ও টাকার গুনফলের সমানুপাতিক এবং খারাপ কাজের বর্গের ব্যস্তানুপাতিক। নির্বাচনের আগে এই আকর্ষন বল সামাজিক সেবা ও টাকার সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
গণিতের ভাষায়, যদি সামাজিক সেবার মান = S
টাকার পরিমান = T
খারাপ কাজের পরিমান = BW হয়, তাহলে
আকর্ষন বলের মান (F)=K (T*S)/(BW**2)

ষষ্ঠ সুত্রঃ মানবিক গুনাবলী সংক্রান্তঃ-
মানুষের মমতা, স্নেহ, ভালবাসা, এবং সহানুভুতির মত ভাল গুনগুলির সমাহার একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এক্সপোনেনশিয়াল আকারে বৃদ্ধি পায়। একটি নির্দিষ্ট বয়সের পরে এই বাড়ার হার থেমে যায়। এই সুত্রের কিছু ব্যতিক্রম লক্ষনীয়। ভাল গুনগুলোর মত খারাপ গুনগুলোও অনেকের মাঝে সমহারে প্রস্ফুটিত হয়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×