somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলন করার অধিকার সবার আছে। বিনা বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার অধিকার কিন্তু পুলিশের নাই।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলন করার অধিকার সবার আছে। বিনা বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার অধিকার কিন্তু পুলিশের নাই। এ দেশের জনগন সারাজীবনই আন্দোলন করে এসেছে। সবগুলি আন্দোলনই ছিল সরকার বিরোধী। জনগনের সেই আন্দোলনের কাছে বাংলাদেশের কোন সরকারই কখনো মাথা নত করেনি। নির্বিচারে হত্যা করেছে সাধারণ মানুষদের। কখনোই সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্য দেয়নি সরকার। নিজের আসন পাকা পোক্ত করার কাজে সর্বদাই তারা জনগনের একটা অংশকে কাজে লাগিয়েছে। জবাবদীহিতার প্রশ্নে তারা সেই সকল মানুষদের দিকে আঙুল তুলে দেখিয়েছে "দেখ জনগন আমাদের সাথে আছে।" সেই তথাকথিত সরকার সমর্থিত জনগনের একটা অংশকে ক্ষমতা দিয়ে বানানো হয়েছে বিশেষ বাহিনী। কেউ কেউ তাদের নাম দিয়েছে রক্ষি বাহিনী। কেউ নাম দেয়নি। কিন্তু তাদের কাজ সবসময় একই। সরকারের অযৌক্তিক এবং অবৈধ কাজকর্মকে জনগন সেজে বৈধতা দেওয়াই তাদের কাজ। ক্ষমতার দাপটে মিডিয়াগুলোকে বানিয়েছে সরকারের পা চাটা গোলাম। যারা স্বাধীন থাকতে চেয়েছে নানান ভাবে তাদেরকে হয়রানি করেছে। অত্যাচারের খর্গ নেমে এসেছে সেই সব মিডিয়াতে। পুলিশ বাহিনী কে ব্যাবহার করেছে বিরোধী শক্তিকে নির্মূল করতে। স্বাধীনতার রক্ষক সরকারই সবসময় হরন করেছে জনগনের স্বাধীনতা।

বাংলাদেশের যে কোন মানুষই সরকারের যে কোন সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার রাখে। দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার রাখে। জনগন যদি অযৌক্তিক কোন দাবী নিয়েও আন্দোলন করে সরকার বাধ্য জনগনের দাবীগুলো কেন অযৌক্তিক তা ব্যাখ্যা করা। তাদের বুকে গুলি চালানো নয়।
আজ পর্যন্ত সারাদেশে শতাধিক লাশ পড়েছে পুলিশের গুলিতে। তাদের অপরাধ ছিল তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য। যদি তাদের সেই প্রতিবাদ অযৌক্তিকও হয় অবৈধ কিন্তু না।
সেই শতাধিক লাশের কয়েক হাজার স্বজন আছে। কয়েক হাজার বন্ধুবান্ধব, প্রিয়জন আছে। সবাই যদি রাষ্ট্রের কাছে তাদের স্বজন হত্যার কারণ জানতে চায় রাষ্ট্র কি জবাব দেবে?

আবেগ অনেক আশ্চর্য্য একটা অনুভুতির নাম। সেই আবেগের সাথে প্রতিশোধের নেশা মিলিত হলে একজন মানুষকে ভয়ংকর হিংস্র বানিয়ে দিতে পারে। নিহতের স্বজনরা যদি কখনো হিংস্র প্রতিশোধ পরায়ন হয়ে রাস্তায় নামে। জনগনের টাকায় কেনা সরকারের অস্ত্র ছিনিয়ে নিয়ে যুদ্ধ ঘোষনা করে তখন কি সরকারের রক্ষিবাহিনী প্রতিরোধ করতে পারবে?

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ আজরাঈলের বুকে লাথি মেরে হলেও নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে।
(শাহজাহান আহমেদ)
০৩-০১-১৩
বিঃদ্রঃ রক্ষী বাহিনীর সদস্যগন কে এই স্ট্যাটাস থেকে একশত হাত দূরে থাকার জন্য অনুরোধ করা হল।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×