somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বধুয়া" পর্ব-১ (খ)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালমার বাবার নাম সোলেমান গাজি। সোলেমান গাজির নির্দিষ্ট কোন পেশা নাই। নানান সময় নানান ধরনের কাজ করে। কখনো ব্যাপারীর ম্যানেজারি, কখনো গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের খন্ডকালীন শিক্ষকতা, কখনো পাশের গ্রামের পল্লী চিকিৎসক আদম আলীর সহকারী।
এখন ভরা বর্ষা। চারদিকে পানি থই-থই করছে। স্কুলের ভিতরে পানি ঢুকে যাওয়ায় হেডমাষ্টার অনির্দিষ্ট সময়ের জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে। যখন পানি কমে যাবে তখন আবার চালু হবে।
স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর সোলেমান গাজি ডাক্তার আদম আলীর সাথে যোগ দিয়েছে। বর্ষা মৌসুমে মানুষের রোগ-শোক বেশী হয়। সর্দি, কাশি, জ্বর, ডাইরিয়া লেগেই থাকে। এই গ্রামে কোন ডাক্তার নেই। সোলেমানের ইচ্ছা ডাক্তারীটা শিখে ফেলতে পারলে এই গ্রামে একটা চেম্বার খুলে বসবে। কিন্তু এখনো সে বিদ্যাটা পুরোপুরি আয়ত্ত্বে আনতে পারেনি। ডাক্তার আদম আলি লোকটা বেশি সুবিধার না। কিছুই শিখাতে চায় না। হয়তো সোলেমানকে নিয়ে তাঁর ভয়, যদি ডাক্তারি শিখার পর সে তাঁর নিজ গ্রামে দোকান খোলে বসে তাহলে অনেক রুগী কমে যাবে। সোলেমানও হাল ছাড়ছেনা। নানান কৌশলে আদম আলীকে ভুলানোর চেষ্টা করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তাঁর সাথে সাথে থাকে। নিজে নৌকা বেয়ে রুগীদের বাড়ি বাড়ি যায়। ডাক্তার আদম আলীর একটাই ছেলে। নাম শফিক। যেমন শরিরের গড়ন তেমন রুপের বহর। তাঁর মত রুপবান ছেলে আশে পাশের সাত গ্রামেও একটা নাই। কিন্তু সমস্যা একটাই। ছেলেটার মাথায় সামান্য সমস্যা আছে। কয়েকদিন পর পর সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। তখন আদম আলীর সঙ্গে সুলেমানও ঘুরে ঘুরে তাকে খুঁজে।

আজও সোলেমান গাজি আদম আলী ডাক্তারের সঙ্গে শফিককে খুঁজতে বের হয়েছিল। খুঁজতে খুঁজতে সারাদিন পার হয়ে গেলেও শফিকের দেখা মেলেনি। সোলেমান বাড়ি ফিরে যাবার জন্য উসখুস করছে। কিন্তু ডাক্তারের মুখের উপর বলতেও পারছেনা। তাছাড়া ফিরতি পথে ডাক্তারকে বাড়িতে নিয়ে যেতে হবে। তাঁর মায়ের শরিরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। তাঁর ছোট মেয়ে মরিয়মের শরিরটাও ভালনা। মনে হয় জ্বর-টর আসবে।
সোলেমানকে কিছু বলতে হলনা। ডাক্তার আদম আলী তাঁর অস্থিরতা ধরতে পারল। পাঞ্জাবীর হাতা গুটিয়ে সোলেমানের পিঠে হাত বুলাতে বুলাতে বলল
' তোমার কি মনে হয় সোলেমান, শফিক কই যাইত পারে?'
'আমার মনে অয় শফিক আগের মত গানের দলের লগেই আছে।'
আদম আলী দীর্ঘশ্বাষ ফেলল।
' শফিক আমার একমাত্র পোলা হেয় যদি এমুন করে কিছু ভাল্লাগে কও।'
'ভাইজান একটা কাম করেন। শফিকরে বিয়া করাই দেন। বিয়া অইলে এইসব পাগলামি বন্ধ অইব।'
আদম আলী হাসল। 'কি কওনা মিয়া। একজনের যন্ত্রনায় বাচিনা, বিয়া করাইয়া আরেক যন্ত্রনা ঘরে তুলব নাকি। বিয়ার পর দেহা যাইব বউ ফালাইয়া দেশ-বৈদেশ ঘুরতাছে। তহন জ্বালা আরো বাড়ব। চল, চল আইজ তাইলে যাই। যাওয়ার পথেতো তোমগো বাড়ি অইয়া যাইতে অইব। আসমানের অবস্থাও বেশী সুবিধার না।

ওরা ছই দেওয়া নৌকার পাটাতনে গিয়ে বসল। সাথে সাথেই অঝর ধারায় বর্ষণ শুরু হল। বৃষ্টির জন্য সামনের কিছুই দেখা যাচ্ছেনা। মাঝি নৌকাও চালাচ্ছে খুব ধীর গতিতে। পাঁচ মাইল পথ পাড়ি দিয়ে কখন বাড়ি ফিরবে সেই চিন্তায় সোলেমান অস্থির।

ওদিকে বাবার চিন্তায় সালমাও অস্থির হয়ে আছে। একটু পর পর জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকাচ্ছে। রাত অনেক হয়েছে, বাবা আসলে বাবার সাথে খাবে বলে সে খায়নি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি। বাতাসও আছে। ঝড় হবে মনে হয়। সালমার খুব ভয় লাগছে। কাদতে ইচ্ছা হচ্ছে। বাবার জন্য চিন্তা, ভয় আর পেটের ক্ষুদায় সালমা কেঁদে ফেলল। নিরবে নয়। সালমা শব্দ করে কাঁদছে। পাশের ঘর থেকে তাঁর দাদি চেচাচ্ছে। 'কি লো, তর অইছে কি? কান্দস ক্যা'
দাদি তাঁর অসুস্থ শরির নিয়ে উঠে আসতে পারছেনা। দাদি উঠে আসতে না পারলেও মরিয়ম ঘুম থেকে জেগে উঠেছে। অবাক হয়ে সালমার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছেনা তাঁর বোন এভাবে বিলাপ করে কাঁদছে কেন!
(চলবে...।)
পর্ব-১ (ক) পড়ার জন্য ক্লিক করুন

বধুয়া উপন্যাসের প্রস্তাবনা-১ পড়ার জন্য ক্লিক করুন। প্রস্তাবনা অংশগুলো মূল উপন্যাসে থাকতেও পারে। নাও থাকতে পারে।

বধুয়া উপন্যাসের প্রস্তাবনা-২ পড়ার জন্য ক্লিক করুন। প্রস্তাবনা অংশগুলো মূল উপন্যাসে থাকতেও পারে। নাও থাকতে পারে।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×