অনেকদিন ধরে টিভিতে সংবাদ দেখা হয়না। অনলাইনে পত্রিকা পড়ে অথবা, ফেসবুকে দেশের পরিস্থিতি বুঝার চেষ্টা করি। গতকাল কোন একটা চ্যানেলে সংবাদ চলছিল। একটা কণ্ঠ শুনে আমার রুম থেকে মনযোগ দিয়ে শুনার চেষ্টা করলাম ওনি কি বলছেন। ওনি পিতা-মাতা হন্তারক ঐশী মেয়েটির পক্ষে সাফাই গাইছে শুনলাম। বুঝতে বাকি রইলনা ওনি কে। ওনি বাংলাদেশের মানবাধিকার কর্মী মিজানুর রহমান!
প্রত্যেক দেশে দেশেই মানবাধিকার এর জন্য সংগঠন আছে। সেই সংঘঠনগুলো মানবের মৌলিক অধিকার নিয়ে কথা বলেন। সে অধিকার ক্ষুণ্ণ হলে প্রতিবাদ করেন। কিন্তু কোথাও মানুষ নামধারী পশুদের নামে সংগঠন নাই। ব্যতিক্রম, একমাত্র বাংলাদেশ। এখানে জাতীয়ভাবে সেই অমানুষদের জন্য সংগঠন খুলে দেওয়া হয়েছে। সেই সংগঠনের প্রধান বানানো হয়েছে একজন একচোখা দানব কে। যার মূল কাজই হচ্ছে একদল অমানুষ, হিংস্র পশুদের অপরাধ আড়াল করে তাদেরকে মানব-মুখোশ পড়িয়ে দেওয়া। সেই কাজটি সে নির্বিঘ্নে করে যাচ্ছে।
•ঐশী যত অপরাধই করে থাকুক, সে এখনও শিশু।
•ঐশীর মানবাধিকার ক্ষুণ্ণ করা যাবেনা।
•হেফাজতে ইসলামের সমাবেশে যেই মানুষগুলো মারা গেছে তা তিনি দেখেননি।
•সেখানে যে ঐশীর বয়সি শিশুরাও যে ছিল তা তিনি জানতেন না।
•চট্টগ্রামে যুবলীগের গুলা-গুলিতে যে শিশুটা মারা গিয়েছিল এই ঘটনা সারা বিশ্ব জানলেও তাঁর কানে কোন খবর যায়নি।
•র্য্যবের গুলিতে পা হারানো লিমনের পায়ের জন্য কাঁদতে-কাঁদতে তাঁর চোখের পানি ফুরিয়ে গেছে। এজন্য হরতাল, সমাবেশে পুলিশের গুলিতে জীবন হারানো মানুষের জন্য তাঁর কান্না আসেনা।
•ময়লা আবর্জনার সাথে অসংখ মানুষের কংকাল কোথা থেকে এসেছে তা তিনি জানতেও চায়নি!
হে মিজানুর রহমান। কখনো যদি এমন দিন আসে ক্ষমতা হারিয়ে তুমি সাধারণ মানুষের কাতারে চলে আস। আর সেদিন যদি তোমার মানবাধিকার লঙ্ঘিত হয়। তাহলে অন্য কোন মানবাধিকার সংগঠন যদি তোমাকে মানব মনে না করে নর্দমার কিট মনে করে গায়ে থু-থু ছিটিয়ে চলে আসে তাহলে তুমি কার কাছে তোমার অধিকার রক্ষার দাবী জানাবে? পৃথিবীতে অনেক পশু-রক্ষা সংগঠন আছে। বৃক্ষ রক্ষার জন্য সংগঠন আছে। কিন্তু ক্ষতিকর নর্দমার কিট রক্ষার কোন সংগঠন নাই।
অতএব, সাবধান। সময় গেলে সাধন হবেনা।
(শাহজাহান আহমেদ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



