অল্প-অল্প গল্প কথার কালে; কৌশলে, জানতে চেয়ে
মনের কথা তোমার। কি অসহ্য প্রতিক্ষার ক্ষণ গুনেছি।
কত বিষাদের প্রতিটি সেকেন্ড মলিন হল।
চোখের দৃষ্টির বৃষ্টি হয়েছে গুম, চৈত্রের রৌদ্র-তলে।
শ্রাবণের কালে, অসময়ে। যেদিন বাঁধা পড়েছিলে;
চোখের ব্যাকরণগত ভুলে।
নাওয়া-খাওয়া ঘুম হল সার। হাহাকার বুক;
নিকোটিনের বিষে বিষময়। প্রবল বিস্ময়
চোখে নিয়ে, প্রতিক্ষার প্রহর গুনি।
কখন শুনি, সেই জলতরঙ্গ কন্ঠ তোমার।
(শাহজাহান আহমেদ)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



