এই নগরী।
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড় অস্থির এই নগরী।
সেই অস্থির নগরেই একদিন বিষন্ন সন্ধ্যা এসেছিল এক ব্যর্থ প্রেমিকের কাঁধে চেপে। সদ্য গোফ-দাড়ি গজানো সেই বালক প্রেমিক অনুভব করল তাঁর আপন রেলপথে কোন রেলগাড়ি চলা-চল করেনা আর। পরিত্যক্ত স্টেশনের ওয়েটিং রুমের হাতল ভাঙা চেয়ারে এক তুল-তুলে ঘুণে ধরা বৃদ্ধ বসে থাকে। চোখে মোটা কাচের চশমা। পাশে আধ-খাওয়া চায়ের পেয়ালা। চায়ের পেয়ালাটা লক্ষ্য করে ছুটে চলছে একদল লাল পিপড়া। যেন এক সমান্তরাল রেল লাইন।
মাঝে মাঝে বৃদ্ধের হাপানির টান উঠে। তখন হাতল ভাঙা চেয়ারটা করুন সুরে গান গায়। হাপানির টান আস্তে-আস্তে কমে যেতে থাকে। ক্লান্ত-পরিশ্রান্ত বৃদ্ধ সামনের টেবিলে মাথা রাখে। চোখ বন্ধ করে অপেক্ষা করে। তখনি সেখানে বালকের আগমন। বৃদ্ধ চোখ মেলে তাকায়। ঠোটের কোনে এক ঝিলিক হাসি ফুটিয়ে চেয়ার থেকে উঠে দাড়ায়। বালক গিয়ে বসে বৃদ্ধের চেয়ারে। লাল পিপড়ার দল চায়ের কাপ ঢিঙিয়ে বালকের দিকে ছুটে আসে।
খুব তৃপ্তি করে পিপড়ার দল বালকের হৃদপিণ্ড, কলিজা, ফুসফুস খাবলে খাবলে খেতে থাকে। আজ পিপড়া সমাজে উৎসব। উৎসব উপলক্ষে পিপড়া-মহারাজ রাজ্যে তিনদিনের সাধারণ ছুটি ঘোষনা করেছে। এই তিনদিন প্রজাদের ইনকাম ট্যাক্স দিতে হবেনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন