ফেলানি হত্যার সঠিক বিচার করেনি ভারতীয় আদালত। সাগর-রুনি হত্যার বিচারও করতে পারেনি বাংলাদেশ সরকার। নিজ দেশেই মেঘ তাঁর বাবা-মা হত্যার বিচার পায়নি। অন্য একটি দেশ থেকে ফেলানির হত্যার সু-বিচার আশা করা অরণ্যে রোদন ছাড়া আর কিছু না।
ব্যপার না! অনলাইনে এত চিল্লা-চিল্লি না করে আজ থেকে একটা প্রতিজ্ঞা করে ফেলেন। কাল সকালে ঘুম থেকে উঠে যখন বাজারে যাবেন তখন;
•ভারতীয় পেয়াজ,ডাল, তেল, মাংস কিনবনা।
•ভারতীয় ব্লেড দিয়ে শেভ করবনা।
•ভারতীয় পোষাক পড়বনা।
•ভারতের কোন চ্যানেল দেখবনা। মা-বোনদেরকেও না দেখার অনুরোধ করব।
ভারত একটি বিশাল দেশ। বাংলাদেশীরা যদি তাদের পণ্য ব্যাবহার না করে তাদের ততটা ক্ষতি হবেনা। কিন্তু আমরা সবাই মিলে যদি আমাদের দেশী পণ্যগুলো ব্যাবহার করি আমাদের দেশের অর্থনীতি অনেকখানি মজবুত হবে।
দেশী পণ্য হোকনা একটু নিম্ন-মানের। ক্ষতি কি? আমাদের পণ্যইতো! আমরা সবাই যদি মেইড ইন বাংলাদেশ ব্যাবহার করার প্রতিজ্ঞা করি তাহলে সেই নিম্ন-মানের পণ্যই একদিন বিশ্ব-মানের হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



