somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটা নদী ছিল...!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে। গোমতি নদী। বছরে একবার সে নদী আমাদের কৈশোর মনে আনন্দের উপলক্ষ হত! পানির অভাবে সারা বছর নদীটি রুগ্ন থাকলেও বর্ষার শুরুতেই ইণ্ডিয়ার পাহাড়ী জলের ছোয়ায় ফুলে-ফেপে পরিপূর্ণ যৌবন লাভ করত সেটি। নদীতে জলের ঢল নামলেই গোমতি নদীর আশে-পাশের জনগনের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে যেত। খানিকটা আনন্দ। খানিকটা ভয়! চারদিকে একটা উৎসব-উৎসব আমেজ। সবাই দল বেধে নদীর পানি দেখতে যাওয়া। হাত দিয়ে পানি স্পর্শ করা। নদীর বাঁধে কাঠি পুতে পানি কতটুকু বেড়েছে তা মেপে দেখা!

তখন প্রায় সবাই মুখে এক ধরনের গাম্ভীর্য মেখে নদীর বাঁধের উপর হেটে বেড়ায়। এক জন আরেক জনের কাছে জিজ্ঞাস করে "পানি কতখানি বাড়ল।"
অন্যজনও মুখে আনন্দ চেপে গম্ভির কন্ঠে জবাব দেয় "একদিনে পাঁচ আঙুল।"
" ওহ! মনে হয় এবার ভাঙা পড়বই।"
"হ।"
এভাবেই কাজ-কর্ম ফেলে অনেক মানুষ সারাদিন নদীর পাড়ে-পাড়ে ঘুরে বেড়ায়। নদীর ঘোলা জলের দিকে ঘন্টার পর ঘন্টা গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। জলের প্রতি মানুষের এই আকর্ষন চিরন্তন! আশ্চর্য হলেও সত্য সেই জলের আকর্ষনেই অনেকে মনে-মনে কামনা করে বন্যা হোক। লোকালয়ে পানি ঢুকে পড়ুক!
কেউ-কেউ কামনা করে কখন নদীর পানি শুকিয়ে চর জাগবে। সেই চরে ফসল ফলাবে!

কখনো কখনো নদীর বাঁধ ভাঙতো। পানি চলে যেত লোকালয়ে। আমাদের বাড়ি নদীর আধা কিলোমিটারের মধ্যে। নদীর বাঁধ ভাঙলে আমাদের ঘরেও পানি উঠে যেত। আমাদের আনন্দ দেখে কে। নদীর পানি আমাদের ঘরে! তারচেয়ে বড় কথা, সে পানিতে স্রোতও আছে! মাছও লাফা-লাফি করে! ছোটদের জন্যতো এটা বিরাট আনন্দময় ঘটনা। বড়দের জন্য সেটা আনন্দময় কিনা জানিনা। (যখন বড় হয়েছি তখন আর নদীর বাঁধ ভাঙেনা। বর্ষায়ও নদীতে পানি থাকেনা। বাঁধ ভাঙবে কেমন করে! )
আমার ধারনা বন্যার পানি ছোটদের পাশা-পাশি বড়দের মনেও আনন্দ নিয়ে আসে। কারন, আমি দেখেছি বন্যার পানি লোকালয়ে চলে আসলে বড়রাও ছুটা-ছুটি শুরু করে দেয়। কলা-গাছ কেটে ভেলা বানায়। জাল নিয়ে মাছ ধরতে যায়। চিৎকার চেচামেচি। হৈ-চৈ হুল্লোর। সব কিছুতেই কেমন একটা উৎসব-উৎসব ভাব। কোন বিরক্তি নেই! ছোটদেরও তখন বেশী বকা-বকি করেনা। নরম স্বরে বুঝিয়ে বলে পানি না কমা পর্যন্ত খাটের উপর বসে থাকতে। আমরা খাটের উপর উঠে বসে থাকতাম। অথবা যাদের বাড়ি অপেক্ষাকৃত উচু, তাদের বাড়ি চলে যেতাম। পানি না কমা পর্যন্ত সেখানেই থাকতাম।

কিন্তু, আমাদের আনন্দ দীর্ঘস্থায়ী হতনা। পানি বড়জোর দুইদিন থাকত। ভাটির টানে সব পানি দুইদিনের ভিতর শুকিয়ে যেত।
দু-দিনের মধ্যে পানি চলে গেলেও সে তাঁর চিহ্ন রেখে যেত। ভাঙা রাস্তা-ঘাট। পলি পড়ে থক-থকে উঠান। জলে টই-টুম্বর পুকুর। যেন এক ধ্বংসস্তুপ।

তারপর শুরু হত চির-পরিচিত নোংরা রাজনীতি। ওমোক নেতা, তমোক নেতা এলাকার ক্ষতিগ্রস্থদের দেখতে আসেন দুঃখ মোচন করার অঙ্গীকার নিয়ে। প্রতিজ্ঞা করে যায়, যাদের ঘর পড়ে গেছে তাদের ঘর তুলে দেওয়া হবে। যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে বিনামূল্যে চাল দেওয়া হবে।
পানি শুকায়। নেতাদের দেখা আর পাওয়া যায়না।

নেতাদের দেখা পাওয়া না গেলেও কৃষকরা কিন্তু হতাস হয়না। তাঁরা আবার বীজ বুনে। পরের বছর জমিতে নদীর পলি পড়ার কারণে চমৎকার ফসল হয়। প্রায় দ্বিগুন, তিনগুন। কৃষকের মুখেও হাসি ফুটে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×