somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাসে মিলায় শান্তি, তর্কে অশান্তি!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস মানুষের অস্তিত্বের ভিত্তি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ যুগ-যুগ ধরে বিশ্বাস প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। এমন কি কেউ-কেউ তাদের অযৌক্তিক বিশ্বাসকেও পরম মমতায় আঁকড়ে ধরে আত্মহুতি দিয়েছে নিজেকে। হিটলার তার সর্বোৎকৃষ্ট উদাহরন।
এমন হাজারো উদাহরন খুঁজলে হয়তো পাওয়া যাবে।

কিন্তু, এটা কোন সমাধান না। প্রতিপক্ষের সাথে লড়াই করে বিশ্বাস প্রতিষ্ঠা করা যায়না। শুধুমাত্র নিজের বিশ্বাসের যৌক্তিক ব্যখ্যা অন্যের সামনে উপস্থাপন করেই তা সম্ভব। (যদি অন্যজন সেটা গ্রহন করে।) অধিকাংশ মানুষই এই জিনিষটা পারেনা। অথবা ব্যখ্যাটা কি তা জানেনা। যারা নিজের বিশ্বাসের পক্ষে কোন যুক্তি দিতে পারেনা তারাই অন্ধ বিশ্বাসি!
আশ্চর্য হলেও সত্য, পৃথিবীতে ধর্মীয় অন্ধ বিশ্বাসির সংখাই বেশী! আমি মুসলমান পরিবারে জন্মগ্রহন করেছি এজন্য আমি মুসলমান। আরেকজন হিন্দু পরিবারে জন্মগ্রহন করেছে এইজন্য সে হিন্দু। অন্যজন জন্মেছে ক্রিস্টান পরিবারে এই কারণে সেটা তাঁর ধর্মীয় বিশ্বাস!
কেন? এটা হবে কেন?

আমি যেই ধর্মীয় পরিচয় বহন করছি। কেউ যদি আমার
সেই ধর্মীয় বিশ্বাস কি জানতে চায়, তাহলে আমি অকপটে বলব "মুসলিম" একজন হিন্দু ধর্ম বিশ্বাসী অথবা একজন ক্রিষ্টান ধর্ম বিশ্বাসীর কাছে জানতে চাওয়া হলেও তাঁরা নিজেদের ধর্ম বিশ্বাস বলবে। একজন নাস্তিকের কাছে জানতে চাওয়া হলে সেও তাঁর বিশ্বাস প্রকাশ করবে। এখন সবার কাছে যদি জানতে চাওয়া হয় এই বিশ্বাসের ভিত্তি কী?
সবাই বলবে তাদের যার-যার ধর্ম শ্রেষ্ট। এজন্য তাঁরা সে ধর্মে বিশ্বাসী! নাস্তিক বলবে সৃষ্টিকর্তা নাই তাই ধর্মও নাই।
এবার যদি প্রশ্ন করা হয় ' তোমরা কেন তোমাদের ধর্মকে শ্রেষ্ট মনে কর? আর তুমি কেন মনে কর সৃষ্টিকর্তা নাই?'
এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর অধিকাংশই দিতে পারবেনা। যদিও উত্তর দেওয়া হয়, একজনের উত্তর অন্যজন গ্রহন করবেনা। তার মানে প্রত্যেকের ভাবনা-চিন্তা, বিশ্বাস সতন্ত্র। এখন যদি তাদের একজন অন্যজনের দিকে তেড়ে যায় এই বলে যে: তুমি কেন আমার যুক্তি মানছ না?
তাহলে অন্যজনও সমক্ষ্রিপ্ততায় তেড়ে যাওয়ার অধিকার রাখে। সেও বলতে পারে 'তুমিওতো আমার যুক্তি মাননি।' আর একই তর্কে দুজন কখনো জয়ি হয়না।

তুমি আমার যুক্তি মাননা। আমিও তোমার যুক্তি মানিনা। ঠিক আছে। যার যার যুক্তি/বিশ্বাস থাকনা তাঁর-তাঁর কাছে। তোমার বিশ্বাসের কারণেতো আমার কোন ক্ষতি হচ্ছেনা। তুমি যদি ভুল বিশ্বাসের উপর জীবন কাটাও তাহলে ক্ষতি হলে তোমার হবে। আমারতো না!
এটা নিয়ে কেন আমার সাথে লাগতে আস। আমিইবা কেন তোমার সাথে সংগ্রাম করছি! কেন আমরা পরস্পরের বিশ্বাসে আঘাত করে সহিংসতা উস্কে দিচ্ছি!
হাতে গুনা কয়েকজন অতি উৎসাহীর বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বের ভয়াবহ পরিনাম কেন ভোগ করবে হাজার-হাজার নিরিহ মানুষ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×