somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিতা!
________________________________________________
একজন বৃদ্ধ পিতা। বয়সের কারণে যে অচল। চলাফেরা করতে পারেনা। এই বয়সে তাঁর একজন সাহায্যকারী দরকার। যে তাঁর টুক-টাক বাজার করে দিবে। সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল কাটিয়ে আনবে। ঔষধের বাক্স খুঁজে দেখবে কোন ঔষধ কমে গেল কিনা। কমে গেলে ফার্মেসী থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসবে। মাসে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবে।

এইসব কাজের জন্য প্রত্যেক পিতাই চায় তাঁর পুত্র পাশে থাকুক। পরম মমতায় কাধে হাত রেখে বলুক "চিন্তা করোনা, আমি আছিতো বাবা।"
জীবনের শেষ সময়ে প্রত্যেকটি পিতাই চায় পুত্র হোক তাঁর অবলম্বন। আমাদের গল্পের এই পিতাও তাঁর ব্যতিক্রম না।
তাঁর একটাই পুত্র। অতি আদর-যত্নে বড় করা এক বৃদ্ধের শেষ অবলম্বন। মমতা, ভালবাসা ছাড়াও বৃদ্ধ তাঁর পুত্রকে অনেক কিছু দিয়েছেন। অর্থ, সম্পদ, সমাজে খ্যাতি। এখন তাঁর পুত্রকে সবাই চিনে। রাজনীতি করার কারণে সবাই সন্মানও করে। সে এখন এলাকার পরিচিত মুখ। এলাকার মানুষের সাথে তাঁর সম্পর্ক খুব ভাল। প্রতিদিন একবার এলাকা ঘুরে-ঘুরে জনগণের খোঁজ-খবর নেয়। এখন সে খুব ব্যস্ত। কিছুদিন পরেই জাতির পিতার* জন্মদিন। সেই জন্মদিনের উৎসব পালন হবে।
প্রচণ্ড ব্যস্ততার কারণে ঘরের অসুস্থ পিতার সাথে তাঁর দেখা হচ্ছেনা বেশ কিছুদিন হয়ে গেছে। সে যখন ঘরে ফিরে তখন অনেক রাত হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পর পরিশ্রান্ত শরির নিয়ে পিতার ঘরে যেতে ইচ্ছা করেনা। ঘরের কাজের ছেলেটা রোজ বলে " আপনেরে খালুজান তাঁর সাথে দেখা করতে বলেছে।"
"আজ না। কাল যাব।"
কালও যাওয়া হয়না। ওদিকে বৃদ্ধ পিতা ছানি পড়া ঝাপসা চোখে পুত্রের অপেক্ষা করে। পুত্র আসেনা। সে ব্যস্ত তাঁর জাতির পিতাকে নিয়ে!*

আগামীকাল জাতির পিতার* জন্মদিন।
বাড়ির পাশের স্কুল মাঠে বিশাল আয়োজন। আগেরদিন থেকেই মাইকে গান বাজা শুরু হয়ে গেছে। বাজছে পিতা-বন্দনা!
বিরামহীন মাইকের আওয়াজে অসুস্থ বৃদ্ধ ক্লান্ত, বিরক্ত। মনে হয় রক্ত চাপও বেড়ে গেছে। অস্থির-অস্থির লাগছে।
রাতের খাওয়া শেষ করে বৃদ্ধ ঘুমাতে গেল। বিছানায় শুয়া মাত্রই তাঁর শ্বাসকষ্ট শুরু হল। সাথে অস্থিরতা। শরির থেকে ঘাম ঝরে গায়ের পাঞ্জাবিটা ভিজে গেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হবে। মৃত্যুর আগে ছেলেটাকে দেখতে খুব ইচ্ছা করছে। পুত্রের হাতে মাথা রেখে মৃত্যু হওয়াও আনন্দের। বৃদ্ধ বিছানায় উঠে বসল। এখনো অস্থিরতা কমছেনা। একটানে গা থেকে পাঞ্জাবিটা খুলে হাতরে-হাতরে মাইকের শব্দ লক্ষ করে এগিয়ে গেল সে।

বারোটা এক মিনিট থেকে জাতির পিতার* জন্মদিবসের উৎসব শুরু হবে। মঞ্চে বিরাট একটা বাঁধানো ছবি। সেই ছবিকে ঘিরেই সকল আয়োজন! ছবির গলায় মালা দেওয়া হবে। পায়ের কাছে রাখা হবে ফুলের তোড়া।
জাতির পিতার* ছবিটাকে ঘিরে এখন সবাই দাড়িয়ে আছে।
বারোটা বাজলো। মাইকে ঘোষনা দেওয়া হল "পিতার সন্মানে সবাই এখন এক মিনিট নিরবতা পালন করবে।"

সবাই জাতির পিতার* ছবির দিকে তাকিয়ে নিরবতা পালন শুরু করল। এমন সময় মঞ্চের পিছন দিক থেকে বৃদ্ধের আগমন। বৃদ্ধ তাঁর ছানি পড়া ঝাপসা চোখে হাজারো মানুষের ভিড়ে তাঁর পুত্রকে খুঁজছে। এদিকে পুত্র তাঁর পিতাকে এখানে দেখে মহা বিরক্ত। সে ভেবে পাচ্ছেনা, তাঁর বাবার বুদ্ধি-সুদ্ধি কি কখনো হবেনা!

আমরা দেখছি একই মঞ্চে দুইজন পিতা পাশা-পাশি দাড়িয়ে। একজন আসল আরেকজন নকল। একজন বাস্তব, আরেকজন ছবি।
আমরা অবাক হয়ে লক্ষ করি মিথ্যার বেসাতিতে কিভাবে সত্যের দরপতন ঘটে!

*....?

(শাহজাহান আহমেদ)
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×