somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকজন নির্লিপ্ত রঙিন ফেরেশতা এবং আমরা!

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্লিপ্ত রঙিন ফেরেস্তাদের সাথে আমাদের সঙ্গ ছিল ঠিকই। ভাব ছিলনা। তাঁরা তাদের চামড়ায় রং মেখে মানুষ হওয়ার চেষ্টা করত কিংবা আমাদের চামড়ায় রং মাখিয়ে আমাদেরকে ফেরেস্তা বানানোর চেষ্টা করত!

তাদের সেই সুক্ষ্ণ নির্বুদ্ধিতায় আমরা মুগ্ধ হতাম।

করুনা হত তাদের জন্য। তাঁরাও আমাদের দিকে করুনার দৃষ্টিতে তাকাত। আমরা যখন এক বেলুন বিশুদ্ধ বাতাসের খুঁজে ধোপা নুরুদ্দিনের কাপড় ইস্ত্রী করার দোকানে,ওরা তখন হোস্টেলের বদ্ধ-রুমে বসে-বসে আগামীকালের পরিক্ষার জন্য অর্থনীতির সংজ্ঞা মুখস্ত করছিল।

সদ্য ইস্ত্রী করা কাপড়ের গন্ধ ওদের ভাল লাগত না।

একদিন, ফেরেস্তাদের উপস্থিতিতে ঘোষনা আসল "আজ থেকে কেউ সিগারেট টানতে পারবে না!"
এই ঘোষণায় চমকে উঠার বদলে আমরা কয়েকজন এক সঙ্গে ফিক করে হেসে ফেললাম।
আমাদের হাসি ওদের পছন্দ হলনা। ওদের সিরিয়াস মুখের নিরবতা; আমাদেরও পছন্দ হলনা। সেই সভাতেই আমরা চোখের কোড-ল্যাঙুয়েজ বুঝার ক্ষমতা অর্জন করে ফেললাম!

অর্থনীতির সংজ্ঞা জানার জন্য সেটা জরুরি ছিল!

গত হয়ে যাওয়া সময়-তারিখ আমরা মনে রাখতে পারিনা। অথবা রাখিনা। "আধুনিক অর্থনীতির জনক এডাম স্মিথ 'এত' সালে জন্মগ্রহন করেছিলেন। তিনি 'এত' সালে মৃত্যুবরণ করেন।" এভাবেই আমরা পড়া বলি। জাতির জনক বিতর্কের মত অর্থনীতির জনক নিয়েও সামান্য বিতর্ক আছে! এই কারণেই রবিউল স্যার কিছু মনে করত না।

অথচ, ফেরেস্তারা বইয়ের লেখা ছাড়া কিছুই বিশ্বাস করত না!

একদিন রাতে, রঙিন-ফেরেস্তাদের সাথে আমরা পরিসংখান অথবা ব্যবস্থাপনা নিয়ে আলাপ করতে গিয়ে জটিল এক প্রতিযোগীতায় জড়িয়ে পড়লাম। "'এত' নম্বর অধ্যায়ের 'এত-এত" নম্বর প্রশ্নগুলো কে কার আগে সঠিক সাল সহ মুখস্ত করতে পারবে। আমরা চোখের সামনে বই মেলে দেড়-দুই মিনিট বিড়-বিড় করে সিগারেট টানতে বাহিরে চলে গেলাম। ফিরে এসে, ফেরেস্তা-মহলের সকল সদস্যকে চমকে দিয়ে দাড়ি-কমা-সেমিকোলন সহ পরিসংখান-গ্রন্থের বড় প্রশ্নের উত্তরগুলি আবৃতি করে নিজেরাও চমকে উঠলাম। কিন্তু সে রাতের আশ্চর্য ইতিহাস বিকৃত হয়ে গেছে!

অতপর, বাথরুমের চিপায়-চাপায় প্রায়ই নির্লিপ্ত রঙিন ফেরেস্তারা সিগারেট সহ ধরা পড়তে শুরু করল!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×