somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতাকে স্থায়ী করতে গিয়ে,এবার দেশের ক্রিকেট কে বিসর্জন দিতে হচ্ছে.......

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে সাবেক বিচারপতি গাজী শামসুর রহমান স্যারের লেখা “বিচারক জীবনের স্মৃতিচারন” বইয়ে একটি ঘটনা পড়লাম।আর সেই ঘটনাটি ছিল লেখকের বিচারক জীবনের সবচেয়ে বিষ্ময়কর ঘটনা!

ঘটনাটি ঘটেছিল পাবনার একটি গ্রামে!দুই সহদর ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে খুব ঝামেলা চলতেছিল!ছোট ভাই বড় ভাইকে জব্দ করার জন্য দারুন একটি ফন্দি আটল!যাতে করে বড় ভাই ফেঁসে যায় এবং তাদের সমস্ত সম্পত্তি ছোট ভাই একাই ভোগ করতে পারে।

তার ফন্দিটি ছিল,নিজের মেয়েকে হত্যা করে বড় ভাইয়ের উপর দোষ চাপানো!ছোট ভাই নিজের বউয়ের চোখ ফাঁকি দিয়ে মেয়েকে হত্যা করে।তারপর বড় ভাইয়ের জমিতে পুতে রাখে।মেয়ে নিখোঁজ হয়েছে বলে,ছোট ভাই থানায় নালিশ করে।পুলিশ অনেক খোঁজাখুজির পর,বড় ভাইয়ের জমিতে সেই শিশুর লাশ খুঁজে পায়।যার কারনে পুলিশ বড় ভাই এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায়।

ছোট ভাই মিথ্যা সাক্ষী সাজিয়ে বড় ভাইকে প্রায় দোষী প্রমান করে ফেলেছে।জেরা শেষে রায় ধার্যের দিন ঠিক হল।রায় ধার্যের দিনে,ছোট ভাই আদালতে তার সমস্ত অপকর্ম স্বীকার করে নিল।সে কাঠগড়ায় দাড়িয়ে বলেছিল,আমি বিবেকেরে কাছে হেরে গেলাম।তাই আর চুপ থাকতে পারলাম না।বড় ভাইয়ের ক্ষতি করতে গিয়ে আমার নিজের জীবনেরই অপূরনীয় ক্ষতি হয়ে গেল।

সেই নিষ্ঠুর ছোট ভাইয়ের মত বেকুব,আজকের কতক রাজনৈতিক ব্যক্তিরা।যারা বিরোধী দলের আন্দোলনকে দমাতে গিয়ে,দেশটাকে জঙ্গি রাষ্ট্রে প্রমান করতে উঠে পড়ে লেগে গেল।জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সবখানে জঙ্গির রসাতলে বাংলা গেল বলে চিৎকার চেচাঁমেচি করলেন।তাদের হাগডাক দেখে মনে হয়েছিল,ন্যাটোর হেলিকপ্টার বাংলার আকাশে ওড়া না পর্যন্ত তারা ক্ষ্যান্ত দিবেন না।সেই জঙ্গি অপবাদ দিয়ে বিরোধী দলকে ধরাশায়ী করতে গিয়ে আজ সরকার নিজেই ধরাশায়ী হয়ে গেছে।

এখন তারা ম্যা ম্যা করে বলছে,দেশে কোন জঙ্গি নেই(!)

কথায় আছে,“পরের জন্য গর্ত করলে,সে গর্তে নিজেকেই পড়তে হয়”।

কিন্তু অন্তর্নিহিত বিষয়টা ভেবে দেখেছেন কি?

বাস্তবিক অর্থে বাংলাদেশের ক্রিকেটকে ধব্বংস করবার জন্য এতোসব ঘটছে!মিলিয়ে নিন, ঢাকায় বিদেশী কূটনৈতিকের উপর হামলা হবে,সে খবর ভারতীয় গোয়েন্দারা আগে থেকেই জানত”।[বাংলাদেশ প্রতিদিন,১ অক্টোবর]

পাকিস্তানের ক্রিকেটকে যেমন তালেবানের লেবাস পরিয়ে তামিল গেরিলার দ্বারা শ্রীলংকা ক্রিকেট টিমের উপর হামলা করিয়ে প্রায় ধব্বংস করে ফেলেছে!তেমনি বিদেশি কূটনৈতিক হত্যার অজুহাতে বাংলাদেশের ক্রিকেটকেও তারা ধব্বংস করে দিচ্ছে।

যার ফলে,আজ অষ্ট্রেলিয়া সফর বাতিল করেছে!কাল ইংল্যান্ড বাতিল করবে।পরশু নিউজিল্যান্ড বাতিল করবে।এভাবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট সেই নাইমুর রহমান এবং আকরাম খানদের যুদে পশ্চাদবরন করবে।আর এর মাধ্যমে ভারত তাদের সিরিজ হারের প্রতিশোধ গ্রহন করবে।

রবীন্দ্রনাথের সুরে বলতে চাই,“তুমি আমাদের বাঙালী করেছো,মানুষ কর নি”।

তাই ঘুমিয়ে না থেকে একটু সচেতন হোন।নিজের দেশকে নিয়ে ভাবুন।নিজের দেশের ভবিষ্যৎকে নিয়ে ভাবুন।নচেৎ একদিন পুরো দেশটাই আমাদের পাশ্ববর্তি দেশটির নতুন অঙ্গরাজ্যে পরিনত হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×