somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওলামালীগের অমানুষ গুলো, মানুষ হলো না.........................

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের হাইস্কুলের দুই প্রবীণ শিক্ষকের ঘটনা। বছর খানেক আগে তাঁরা দু’জনেই তাদের অবস্থান থেকে অবসর গ্রহণ করেছেন। আমরা তাঁদেরকে পেয়েছি একদম শেষ সময়ে। যখন তাদের শ্রবন ক্ষমতা অনেকটাই লোপ পেয়ে গেছে। তাঁদের একজনের নাম মাহবুব আর একজনের নাম আব্দুল কাদের (দুষ্টামো করে কাদের বক্স বলা হত)। মাহবুব স্যার বাংলা ১ম পত্র ক্লাস নিতেন আর কাদের স্যার ইংরেজি ১ম পত্র ক্লাস নিতেন। মাহবুব স্যার খুব নরম মনের মানুষ ছিলেন। তিনি সহজে কারও উপরে হাত তুলতে পারতেন না। তাঁর নরম মনের পরিচয় দিতে ছোট্ট একটা ঘটনা বলি।

মাহবুব স্যার ৬ষ্ঠ শ্রেণীর ১ম ক্লাস নিতেন। রোল কল করার পর পূর্বেল দিনের অনুপস্থিত ছাত্রদের সামনে নিয়ে আসতেন। তারপর এক এক করে সবগুলোকে পর্যায়ক্রমে টেবিলে শুইয়ে দিতেন। তারপর তাঁর হাতের ব্যাতটা দিয়ে ছাত্রের গলায় “আল্লাহু আকবার” বলে চালিয়ে দিতেন। স্যার বলতেন জবহ করা হচ্ছে। আর এটাই তোমাদের শাস্তি। এতে কতোটুকু শাস্তি দেয়া হতো তা স্যারই ভালো বলতে পারবেন কিন্তু স্বয়ং শাস্তি প্রাপ্তসহ ক্লাসের সকলে হো হো হো করে হেসে উঠত।

এবার আসি মূল ঘটনায়ঃ
তখন আমরা ৯ম শ্রেণীতে পড়ি। আমাদের ১ম সাময়িক পরীক্ষা চলছে। সেদিন সম্ভবত গণিত পরীক্ষা ছিল। আমাদের রুমে গার্ড হিসেবে মাহবুব স্যার এবং কাদের স্যার দু’জন একসঙ্গে পড়েছেন। আমাদের পূর্ব থেকেই ধারণা ছিল আজ নিশ্চয়ই কোন না কোন মজার ঘটনা ঘটবে। পরীক্ষা শুরু হবার দশ মিনিট পর একজন ছাত্র এলো। মাহবুব স্যার বলল, এই তোমার নাম কি? ছেলেটি ভয় পাওয়া কন্ঠে বলল আবু রাহেল! কিন্তু আমাদের মাহবুব স্যার শুনলেন আবু জাহেল(!) স্যার বললেন, কি? তোর এই নাম কে রাখছে! এবার তিনি কাদের স্যারকে ডেকে বললেন, স্যার সর্বনাশ হয়ে গেছে। এই আহাম্মকের নাম নাকি আবু জাহেল! এবার কাদের স্যার বললেন, এই চলে যাহ! তোর পরীক্ষা দেয়া নাই। আবু জাহেল এই নামটা তোর কে রাখছে রে? এবার ছেলেটি বলল, স্যার! আমার নামতো আবু রাহেল! এবার মাহবুব স্যার এবং কাদের স্যার দু’জনেই হতবাক হয়ে হতাশ দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আর আমরা জীবনের অন্যতম সেরা মজাদার ঘটনাটি দেখে হাসতে হাসতে অস্থির!


আজকের ওলামালীগের নেতা খেতাদের দেখলে মনে হয়, তারাও বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তাদেরও শ্রবন শক্তি লোপ পেয়েছে। তাই যদি না হবে তা হলে তারা কেনই বা পীস টিভি বন্ধ করার মত কথা বলবে! ওলামালীগের অমানুষগুলো সত্যিই মনোযোগ দিয়ে দুইটি ঘন্টা পীস টিভির আলোচনা গুলো শুনতো তাহলে তারা তওবা তাখিল করে অনেক আগেই মানুষ হয়ে যেতো। তাদেরকে আর প্রেস ক্লাবের সামনে চুল টানাটানি করতে দেখতে হতো না।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×