somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে ব্লগ ডে উদযাপন: পোষ্টার লাগানো প্রায় শেষ করলাম!!

১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা হতে ব্লগ ডে পালনের জন্য প্রস্তুতকৃত পোষ্টার আমরা বেশ বিলম্বে প্রাপ্ত হয়েছি। দুপুর আড়াইটার পরে পাবার কারণে এবং পোষ্টারে স্থান হিসাবে সঙ্গত কারণেই শুধুমাত্র ঢাকা-র নাম উল্লেখ থাকায় একটা সাদা কাগজে তারিখ, বার, সময় ও স্থান হিসাবে পদ্মা গার্ডেন, রাজশাহী-র নাম লিখে প্রতিটি পোষ্টারে পেষ্টিং করতে হয়েছে।

পোষ্টার লাগানো অভিযানে যাবার ঘটনাটা এবার বলি শুনুন:

সারাদিন আমি টিউশানি, কম্পিউটার সার্ভিসিং, চাকুরির কাগজপত্র তৈরি ইত্যাদি বিষয়ে ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করছিলাম। তার মধ্যেও কিছুক্ষণ পর পর রিংকূ ভাইকে ফোন দিয়ে পোষ্টার আসার ব্যাপারে, পোষ্টারে পেষ্টিং করার বিষয়ে, পোষ্টার লাগানোর বিষয়ে নিয়মিত আপডেট নিচ্ছিলাম। রিংকূ ভাইও ব্যস্ত মানুষ, বিজনেস করেন, তার মধ্যেও তিনি তাঁর দলবল নিয়ে এই খাটুনিগুলো করেছেন।

রাত আটটা নাগাদ তিনি আমাকে ফোন দিয়ে জানালেন যে, তিনি, অরোন্য ভাই আর তাঁদের দলবল লক্ষীপুর মোড়, রাজশাহী মেডিক্যাল কলেজ, ঘোষপাড়ার মোড়-এ পোষ্টার সাঁটিয়ে আমার বাড়ির দিকে আসছেন। আমি থাকি ফায়ার সার্ভিসের মোড়ে। দোতলা থেকে রাস্তায় নেমেই দেখি তাঁরা আমার বাড়ির প্রাচীরেও ৪/৫টা পোষ্টার লাগিয়ে ফেলেছেন!! :| :| B-) এসময় এক ব্যক্তি আমার কাছে জানতে চাইলো, এটা কোন কোচিং-এর পোষ্টার!! /:)/:)X((X(( তাঁকে শুধু বললাম, এটা কোচিং-এর নয়।

ফায়ার সার্ভিস মোড়ে আরও কয়েকটা পোষ্টার লাগিয়ে আমরা হাঁটা শুরু করি যাদুঘর মোড়ের দিকে। সেখানে সুবিধামত জায়গায় কয়েকটি পোষ্টার লাগিয়ে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের প্রবেশ পথে পোষ্টার লাগাই। অনেক পরে বাড়ি ফেরার পথে লক্ষ্য করলাম, মুসলিম ছাত্রাবাসের পোষ্টারগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছে!! X(X(( যাদুঘর মোড়েরও কয়েকটি পোষ্টার আলেমুল-গায়েব!! X((

একে একে রাজশাহী কলেজ হিন্দু ছাত্রাবাস, দু'টি ছাত্রীনিবাস এবং রাজশাহী কলেজের নোটিশ বোর্ডে ৪/৫টি পোষ্টার লাগিয়ে যেই না সাহেব বাজারের দিকে যাবো, অমনি লোকজনের ছুটাছুটি দেখে ভড়কে গেলাম! :| দেখি, ১৯ তারিখে জামাতের হরতাল উপলক্ষ্যে কে বা কারা যেন সাইকেলের টায়ারে আগুন দিয়েছে আর সাংবাদিক ভাইয়েরা ক্লিক ক্লিক করে তার ফটো তোলায় ব্যস্ত!

সোনাদীঘি মোড়ে আমরা বাদাম খেতে খেতে কিছুক্ষণ অপেক্ষা করলাম সাংবাদিক সেলিম জাহাঙ্গীর ভাইয়ের জন্য। এসময় মো. আবু জাফর ভাই এসে আমাদের সঙ্গে যোগ দেন। সাংবাদিক সেলিম জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আলাপ সেরে একটা অটো রিক্সা নিয়ে সোজা রুয়েটের মেইন গেইট-এ পৌছালাম।

রুয়েটে পোষ্টার লাগানোর সময় এসে যোগ দেন ব্লগার বাঁধনহারা ভাই। এবার তিনি শুরু করেন তাঁর হাত দিয়ে পোষ্টারে আঠা লাগানো। রুয়েটের দেয়ালে অনেকগুলো পোষ্টার লাগিয়ে হেঁটে হেঁটে রওয়ানা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেটের দিকে। সেখানে যেসব পুলিশ ভাইয়েরা ছিলেন, তাঁরা উপদেশ দিলেন যে, অন্য কোন পোষ্টারের উপর আমাদের পোষ্টার লাগানো যাবে না। অবশ্য আমরা সাধারণত তা করছিলামও না। যাই হোক, এখানে কাজ শেষে বিশ্ববিদ্যালয় মেইন গেইটে গিয়ে পড়লাম সমস্যায়। সেখানকার পুলিশ কিছুতেই পোষ্টার লাগাতে দেবে না। যতই বলি যে, এটা কোন রাজনৈতিক পোষ্টার নয়, তবুও শুনবেন না তাঁরা!! :((:(( অবশেষে তাঁদেরকে ম্যানেজ করে (ম্যানেজ মানে আপনারা যা ভাবছেন, তা নয় কিন্তু! :P কোন প্রকার অর্থ বা ঘুষের কারবার নয়, জাস্ট তাদের আমরা একটুখানি বোঝাতে সক্ষম হয়েছিলাম আর কি) পোষ্টার লাগানোর অনুমতি পাই। তবে শর্ত দুইটা- (১) দেয়ালে লাগানো যাবে না এবং (২) একটি বিশেষ রাজনৈতিক দলের পোষ্টারের আশ-পাশ ছুঁয়েও লাগানো যাবে না! ;) ;) যাই হোক, বৈদ্যুতিক পোলে ৩টা পোষ্টার লাগিয়ে আমরা আপাততঃ হাঁফ ছেড়ে বাঁচলাম!!! B-) B-) B-)

এতক্ষণ বকবক করলাম, কিন্তু আপনাদেরকে তো ব্লগ ডে-র পোষ্টারটাই দেখালাম না!! এই দেখেন সেই পোষ্টার....





রাজশাহীতে ব্লগ ডে উদযাপন সংক্রান্ত সমস্ত আপডেটেড তথ্য এই পোষ্টে পাবেন:
রাজশাহীর ব্লগারদের দৃষ্টি আকর্ষণ: বিষয় ব্লগ ডে উদযাপন
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৩
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×