ঘৃণা প্রকাশ করতে নিজের নাম বদলে ফেলার ঘটনা বিরল।
এক মূর্খ চাটুকরের কান্ড দেখে হাসছি আর হাসছি। আওয়ামিলীগ এমপি খন্দকার গোলাম ফারুক তার নাম থেকে "খন্দকার" শব্দ কেটে দিছেন। কারণ মুক্তিযুদ্ধের উপাধিনায়ক আ কে খন্দকার শেখ মুজিবের বিরুদ্ধে "জিয়ে পাকিস্তান" বলার অভিযোগ করেছেন।
সেইটা কথা নয়। কথা হলো, খন্দকার বাদ দিয়ে তার নাম এখন গোলাম ফারুক।
তো, যে কর্ণেল ফারুক শেখ মুজিবরে মারলো, নিজের নাম থেকে সেই "ফারুক" কাটলো না কেন? এখন যদি "গোলাম ফারুক" থেকে "ফারুক" কাটা হয়,তাহলে থাকবে শুধু "গোলাম"।
তারপর গোলাম আজমের নামে যেহেতু "গোলাম" আছে, তো ওই বেক্তির নাম থেকে "গোলাম" কেটে দিলে, এই আওয়ামী সংসদের নামের কী অবস্থা হবে, ভেবে ব্যাপক বিনোদন পাচ্ছি!
এক্ষেত্রে আমার একটা সাজেশান আছে, কারও নাম বলতে ভুলে গেলে আমরা তাকে "ইয়ে" বলে ডেকে থাকি, সুতারং তাকে ইয়ে বলে ডাকতেই পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




