বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, এবোলা মহামারিতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার প্রকাশিত ‘হু’র সর্বশেষ হিসাবে বলা হয়েছে, সাতটি দেশ এবোলায় আক্রান্ত চার হাজার ৩৩ ব্যক্তি মারা গেছে।
যে সাতটি দেশে এবোলার প্রকোপ দেখা দিয়েছে ‘হু’ তাদের দু’ ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে রয়েছে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশ এবং এ তালিকায় গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের নাম রয়েছে।
এ ছাড়া, দ্বিতীয় ভাগে রয়েছে নাইজেরিয়া, সেনেগাল, স্পেন এবং আমেরিকা। এ সব দেশে বিচ্ছিন্ন ভাবে এবোলার রোগী পাওয়া গেছে।
সব থেকে ভয়াবহ কিছু তথ্য হলঃ
#আফ্রিকা থেকে উৎপত্তি হওয়া এই রোগ আফ্রিকার গণ্ডি পার করে ইউরোপ, আমেরিকা মহাদেশে ঢুকে পরেছে।
#ফিলিপিন্স-এ এই রোগের একটি প্রজাতি ধরা পরেছে।
#ইবোলায় মারা যাওয়া মানুষের মৃতদেহের সংস্পর্শে আসলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
#স্বাস্থ্য কর্মীরা যদি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে রোগীর সেবা করেন, তাহলে তারা নিজেরাই আক্রান্ত হয়ে যেতে পারেন।
#রোগী সেরে ওঠার সাত সপ্তাহ পর্যন্ত রোগীর সংস্পর্শে আসলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
#এখনও পর্যন্ত নিশ্চিত কোন প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয় নাই।
#আফ্রিকাতে এইডস এর পর সব থেকে বেশি সমস্যা হিসাবে এই রোগকে বলা হচ্ছে। যে কোন সময় এই রোগ একদেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পরতে পারে। অতিদ্রুত বাবস্থা নিতে না পারলে বিশ্ব এক ভয়াবহ ধ্বংসের মুখে পরতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


