

আজ সকাল সাড়ে ১১ টায় জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেবার ফলে সারা দেশে একসাথে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক রিপোর্টে বলা হয়, ভেড়ামারায় জাতীয় গ্রিডে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইনে সংযোগস্থলে ত্রুটি থেকেই বিভ্রাটের শুরু হয়েছে।
ভারতের পাওয়ার গ্রিড কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন - শনিবার ভারতীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়) বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত সরবরাহের একটি লাইন মিনিটখানেকের জন্য 'ট্রিপ' করেছিল বা বসে গিয়েছিল।তবে লাইন 'ট্রিপ' করার সাথে সাথেই দ্বিতীয় আরেকটি লাইন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে এবং বিদ্যুৎ সরবরাহে কোন বিঘ্ন ঘটেনি।
প্রকৃত ঘটনা জানতে হলে যেসব বিষয়ে পর্যালোচনা হওয়ার প্রয়োজনঃ
>>একটি ছোট তথ্য ভারত থেকে আমাদের দেশে মাত্র ৫০০ মেগা-ওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, বাকি চাহিদা পূরণ করে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো।
>>আজ আমাদের চাহিদা ছিল ৬৫০০ মেগা-ওয়াট বিদ্যুৎ। আমাদের উৎপাদন ক্ষমতা ১০,০০০ মেগা-ওয়াট।
>>মাত্র ৫০০ মেগা-ওয়াট বিদ্যুৎ সরবরাহ লাইন মিনিট খানিকের জন্য ফল করায় সারা দেশের বিদ্যুৎ গড়ে ১০ ঘণ্টার মতন বন্ধ ছিল!!!
>>এলাকাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো কেন বন্ধ হয়ে গিয়েছিল???
>>বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইনে সংযোগস্থলে ত্রুটি হলে দেশের ভেতরের বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কিভাবে একযোগে বন্ধ হয়ে যায়?
>>ধরে নেই বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইনে নয় বরং জাতীয় সরবরাহ লাইনে সমস্যা হয়েছিল কিন্তু কেন আঞ্চলিক সাবস্টেশনগুলোর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো আশেপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয় নাই????
>>ধরে নেই আজ এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য ভারত দায়ী, তার অর্থ কি এই নয় ভারতের ইচ্ছার ওপর আমাদের দেশের বিদ্যুৎ থাকা বা না থাকা নির্ভর করে???
>> বাংলাদেশের বিদ্যুৎ কর্মকর্তারা কি স্বীকার করছেন আমাদের দেশের বিদ্যুতের কন্ট্রোল ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে!!!
>>চাহিদা অপেক্ষা অধিক বিদ্যুৎ উৎপাদন করা সত্ত্বেও আমরা কেন ভারত থেকে বিদ্যুৎ কিনছি? ( সর্বোচ্চ চাহিদা ৭,৮০০ মেগা-ওয়াট আর উৎপাদন ১০.০০০ মেগা-ওয়াট )
আজকের এই বিদ্যুতের বিপর্যয় আমাদের জন্য একটা ম্যাসেজ, যা আমাদেরকে বিদ্যুৎ ক্ষেত্রে অব্যাবস্থাপনা চিত্র তুলে ধরেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের কি ধরণের বিপর্যায়ের মুখে পরতে যাচ্ছে এটাই তার একটা নমুনামাত্র।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




