somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***যেসব বৈশিষ্ট্য একজন পুরুষকে নারীর চোখে ব্যক্তিত্ববান করে তোলে***

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরুষের চেহারা কিংবা অর্থের চাইতেও নারীকে বহুগুণে বেশী আকর্ষণ করে পুরুষের ব্যক্তিত্ব। নারীর চোখে একজন ব্যক্তিত্ববান পুরুষের আবেদন যতখানি বেশী, তেমন আর কারোরই নেই। জানতে চান, কোন ১৫টি বৈশিষ্ট্য একজন পুরুষকে নারীর চোখে ব্যক্তিত্ববান করে তোলে?
১। একজন ব্যক্তিত্ববান পুরুষ সবসময় নারীদের সম্মান দিয়ে কথা বলে। আর যারা সম্মান দিতে জানেনা, তাদেরকে পুরুষ হিসেবেই গণ্য করেন না নারীরা।
২। ব্যক্তিত্ববান পুরুষেরা সবসময় ঈর্ষা বাদ দিয়ে অন্যকে সহযোগিতা করতে পছন্দ করেন। এবং নারীদের চোখে এটি খুব ভালো একটি গুণ।
৩। একজন ব্যক্তিত্ববান পুরুষ হবে ধৈর্যশীল ও হাসিখুশি। সমাজে দশ জনের সামনে অত্যন্ত মার্জিত হবে তার ব্যবহার।
৪। আজও আমাদের সমাজে একজন পুরুষ তার পরিবারের প্রধান সিদ্ধান্তদাতা। ভালো মন্দ সব কিছুই তিনি দেখাশোনা করেন। তার কাঁধে দায়িত্ব থাকে পরিবারের সকলকে সুখী রাখা। এবং এই কাজ নিষ্ঠার সাথে যারা করতে পারেন, নারীর চোখে তারাই ব্যক্তিত্ববান পুরুষ।
৫। একজন নারী যার ওপরে চোখ বুজে নির্ভর করতে পারেন, নারীর কাছে তিনিই ব্যক্তিত্ববান। নারী সবসময় ভরসার স্থান খোঁজেন।
৬। কেবল মানসিক ভাবে নয়, শারীরিক আঘাত বা লাঞ্ছনা থেকেও যে পুরুষটি নিরাপত্তা দিতে পারেন, প্রেমিকা বা স্ত্রীর চোখে তিনি রীতিমত সুপারম্যান।
৭। একজন ব্যক্তিত্ববান পুরুষ জানেন নিজেকে সামলে নিতে। জীবনের কোন ঝড় ঝাপটাই তাঁকে টলাতে পারেন না। প্রচণ্ড ঝগড়ার পরিস্থিতিতেও নিজের ওপরে নিয়ন্ত্রণ হারান না তিনি।
৮। তাঁকে কিছুই বোঝাতে হয় না, তিনি নিজের মত বুঝে নেন প্রিয় নারী ও পরিবারের মনের খবর। নিজের আগ্রহেই খেয়াল রাখেন চাওয়া-পাওয়ার।
৯। তিনি সঙ্গিনীকে কেবল নারী হিসাবেই দেখেন না, নিজের একজন ভালো বন্ধু ভাবেন ও সুখ-দুঃখ-কষ্টের কথা বিনিময় করেন।
১০। মানুষের ভুল হতেই পারে। কিন্তু নিজের ভুল সঙ্গিনীর ওপরে চাপিয়ে না দিয়ে শুধরে নিতে জানেন তিনি।
১১। তিনি কাউকে নিয়ে নোংরা উপহাস করেন না, আগ বাড়িয়ে গায়ে পড়ে কারো সাথে আলাপ করতে জান না।
১২। এমন পুরুষেরা যখন নিজের ভালোবাসার মেয়েটিকে পেয়ে যান, নিজের জীবনের কেন্দ্র বিন্দুতে তাকেই রাখেন এবং একসাথে সুন্দর জীবন গড়ার লক্ষ্যে কাজ করেন। একজন ব্যক্তিত্ববান পুরুষ অবশ্যই নিজের সন্তানদের প্রতি যত্নশীল।
১৩। তারা কখনোই খারাপ ভাষা ব্যবহার করেন না। মেয়েদের সামনে তো মোটেও না।
১৪। তিনি অযথা কারো সাথে ফ্লারট করেন না, কোন মেয়েকে উত্যক্ত করার তো প্রশ্নই আসে না। প্রেম করার জন্য ডেস্পারেট আচরণ করেন না মোটেও।
১৫। নিজের পরিবার ও সমাজের প্রতিটি মানুষের প্রতি তিনি সহানুভূতিশীল ও দয়ালু। সন্তানদের চোখে তিনি আদর্শ পিতা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×