অস্ট্রেলিয়ার সফর স্থগিত অথবা বাতিলের মাধ্যমে বাংলাদেশ অফিশিয়ালি জঙ্গি দেশ হিসাবে স্বীকৃতি পেল।
ফেসবুকের ওয়ালে অথবা ব্লগে লিখলে আসলে কিছুই হবে না জানি তারপরও নিজের অভিবাক্তি প্রকাশ করার জন্যই পোস্ট করতে বাধ্য হচ্ছি।
গুলশানের মতন উচ্চ নিরাপত্তা বেষ্টিত স্থানে ইতালিয়ান নাগরিক খুন হবার বিষয়টি খুব স্বাভাবিক কিছু নয়। এটা পরিকল্পিত হত্যা এটা আইন প্রয়োগকারী সংস্থার লোকেরাই বলেছে। আমার বাক্তিগত পর্যাবেক্ষন থেকে বলতে পারি হত্যার উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে আমাদের দেশকে জঙ্গি রুপে পরিচিত করে দেওয়া। এর পূর্বে আমাদের দেশে জঙ্গি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে ব্লগারদের হত্যার মাধ্যমে। আজ পর্যন্ত একজন ব্লগার হত্যার বিচার পর্যন্ত হয়নাই। কিন্তু ব্লগাররা বাংলাদেশী হওয়ায় হয়ত তখন সেটি তেমন কাজ করেনাই। কিন্তু এবার ইউরোপের একটি দেশের নাগরিক খুন হওয়ায় সবাই এটিকে খুব গুরুত্ত দিচ্ছে।
কোন ধরনের রাজনৈতিক পর্যালোচনা করবার ইচ্ছা নাই তাই অনেক কিছুই লিখছি না। কিন্তু কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে দয়া করে নিজেদের পায়ে কুড়াল মারবেন না। ফলাফল দেশবাসি বা আপনাদের জন্য শুভকর হবে না।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



