somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্ত লঙ্ঘন করায় ভারতীয় জওয়ান আটক আবার ৪২ টি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করল নেপাল

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটাকেই বলে দেশ প্রেম। শত্রু যতই শক্তিশালী হউক না কেন নৈতিকতার শক্তিতে শক্তিশালীরা ভয় করেনা নিচু মানুসিকতার ওইসব শত্রুদের। এটা হল দেশ প্রেমের শক্তি চেতনা নামক নাটক নয় বাস্তবিক আদর্শের শক্তি।



নেপালের কেবল অপারেটররা ৪২ টি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, আজ ১৩ জওয়ানকে আটক করে নেপালি সীমান্ত রক্ষী বাহিনী। সশস্ত্র সীমাবল বা এসএসবি জওয়ানরা অস্ত্রসহ সীমান্তে অনুপ্রবেশ করার অভিযোগে তাদের আটক করে নেপালের সীমান্ত রক্ষী বাহিনী। একইদিনে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেয়া এবং জওয়ানদের আটক করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নেপালের কেবল টিভি সমিতির প্রেসিডেন্ট সুধীর পারজুলির জানান, অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাকআউট করা হয়েছে। তার দাবি, ভারত নেপালের সার্বভৌমত্বের মধ্যে ঢুকে পড়েছে। এজন্য আমরা ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছি। নেপালের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী সেরধন রাই এটা কেবল অপারেট্রদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। এই সিদ্ধান্তে সরকারের কোনো ঐক্যমত্য নেই বলেও তিনি জানিয়েছেন।

কিষাণগঞ্জ জেলা সীমান্ত এলাকায় টহলদারি এসএসবি জওয়ানদের আটক করে নেপালি বর্ডার গার্ড ফোর্স। পরে তাদের নেপালের আর্মড পুলিশ ফোর্স এপিএফ ক্যাম্পে রাখা হয়। প্রথমে এসএসবি মহানির্দেশক বি ডি শর্মাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল নেপালি সীমান্ত রক্ষী বাহিনী ২ জন এসএসবি জওয়ানকে আটক করেছে। যদিও দুপুর ১২ টায় বি ডি শর্মাকে উদ্ধৃত করেই এসএসবি’র টহলরত ১৩ জওয়ানকে আটক করার খবর নিশ্চিত করা হয়।

বিভিন্ন অনলাইন গণমধ্যমে প্রকাশ, ভারতীয় জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত নেপালের ঝাপা এলাকায় ঢুকে পড়ে। নেপালি কর্তৃপক্ষ বিষয়টির সত্যাসত্য খতিয়ে দেখে অবশেষে দীর্ঘ ৬ ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে।

সূত্রে প্রকাশ, এসএসবি জওয়ানদের আটক করার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে নেপালি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ দুপুরে ওই জওয়ানদের ভারতীয় দূতাবাসে হস্তান্তর করা হয়। এসএসবি’র আইজি (অপারেশন) দীপক কুমার ওই জওয়ানদের ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেছেন।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×