কিছুদিন পূর্বে বাইরের কোন একটি দেশে বিক্রেতাহীন দোকান দেখেছিলাম।
কিন্তু এবার জানতে পারলাম আমাদের দেশেও এটি সম্ভব তাও আবার
কোন ধরনের সিসি ক্যামেরা বা পর্যাবেক্ষনের ব্যাবস্থা না বসিয়েই!

দোকানটি কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে।"ভিন্নরকম দোকান" নামের
এই দোকানের মালিক হামিদুর রহমান ওরফে শিপন।
দোকানের ভেতর থরে থরে সাজানো আছে লুঙ্গি, গামছা, তোয়ালে ও রুমাল।
আছে প্রতিটি পণ্যের গায়ে দাম লেখা ট্যাগ। পণ্য কেনার পর ক্রেতারা যাতে
নির্দিষ্ট দাম দিতে পারেন, এ জন্য রাখা আছে একটি ক্যাশবাক্সও।

হামিদুর রহমান বলেন, ‘মানুষকে বিশ্বাস করি। তাঁদের বিশ্বাসের ওপর
দোকান করেছি। সাত মাসে এভাবেই দোকান চলছে। দোকানের জিনিস
কোনো দিন চুরি হয়নি। কোনোদিনও হিসাবে টাকা কম পড়েনি।’
কখনো যদি কুষ্টিয়ায় যাই অবশ্যই ভিন্নরকম দোকানের ক্রেতা হব।
ভাল লাগলো এখনো বিশ্বাস বলে কিছু অবশিষ্ট আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

