somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পর্যন্ত মার্কিন মুল্লুকেও নির্বাচন পরবর্তী সহিংসতা????!!!!

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশ এবং প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে যে কোনো নির্বাচন এলেই পক্ষগুলোর নেতাকর্মীদের মধ্যে মারামারির দৃশ্য দেখা যায়।

আর নির্বাচনের ফল ঘোষণার পরও এর রেশ থেকে যায় বেশ কিছু দিন। প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করা কিংবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এমনকি হত্যাকাণ্ডের মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটতে দেখা যায়।

এসব ঘটনা হয়তো আরও কোনো কোনো দেশেও ঘটতে পারে। কিন্তু আমেরিকার মতো সভ্য দেশেও নির্বাচনের ফল মানতে নারাজ পক্ষ জ্বালাও-পোড়াও করবে সেটা আগে কখনও ভাবনায় আসেনি।
ভিডিওঃRiots After Donald Trump Election Win
RIOTING OUTSIDE TRUMP TOWER
তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর তিনি সেটাকে মেনে নিলেও মানতে পারছেন না তার ভক্তরা। তাই তারা নানা কায়দায় ক্ষোভ প্রকাশ করছেন।



গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর ডেমোক্রেট পার্টির নেতাকর্মীরা তা মেনে নিতে পারছেন না। শতশত ডেমোক্রেট পার্টির কর্মীরা ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন।



এসব বিক্ষোভ থেকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনের রায় মেনে নিলেও তার সমর্থকদের অনেকেই তা মেনে নিতে পারছেন না। হিলারি সমর্থক ছাত্ররা ক্যালিফোর্নিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। ফ্রান্সিসকো শহরে বাড়িঘরের জানালা ভাংচুর, রাস্তার বিন জড়ো করে অগ্নিসংযোগ করছে তারা। তারা শ্লোগান দিচ্ছে ট্রাম্প তাদের প্রেসিডেন্ট নন



অরেগন ইউনিভার্সিটির শতশত ছাত্র রাস্তাও নেমে এসে বিক্ষোভ করছে। সারাই সিলভা নামে এক নারী তার টুইটারে পোস্ট দিয়ে বলেছেন, সানফ্রান্সিসকোর প্রায় সবজায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে। টুইটারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলছে, ট্রাম্পের বিজয় আমরা মেনে নেব না। আমরা চুপ করে বসে থাকব না। অন্যদিকে পুলিশ তাদের শান্ত হয়ে ঘরে ফিরে যাবার অনুরোধ করছে।



এদিকে এধরনের বিক্ষোভ চলতে থাকলে তা হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।



বাংলাদেশসহ বিশ্বের যে কোনো প্রান্তে এমন হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতি চর্চা হোক সেটা প্রত্যাশা করি না। আমেরিকানদের কাছে তো নয়-ই।
কার্টেসিঃ বাংলাদেশীজম
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×