পুরো বিশ্বকে কাঁপিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জয়ী হতে পারেন, এমন আশায় থাকা লোকের সংখ্যা একেবারে কম ছিল না;
বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের মধ্যে আমিও একজন ছিলাম। ট্রাম্পের পরাজয় অথবা
হিলারির জয় মানে ছিল, দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধারার সৃষ্টি
করেছিল, সেটা কোনো-না-কোনোভাবে মোটামুটিভাবে অব্যাহত থাকবে; কিন্তু ট্রাম্পের
জয়ে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে পরিবর্তন কিন্তু ভাল বা খারাপ দুইই বোঝায়!
আশাকরি তিনি ওবামার নেওয়া ভুল সিদ্ধান্তগুলো থেকে অ্যামেরিকাকে সরিয়ে আনবেন।
সন্ত্রাসীদের অস্ত্র দেওয়া নয় বরং সন্ত্রাসের বিরুদ্ধে প্রকৃত অবস্থান নিয়ে বিশ্বকে নিরাপদ
করে গড়ে তুলবেন। রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে শত্রুতা নয় বরং বন্ধুত্বমূলক সম্পর্ক
প্রতিষ্ঠা করবেন।
তবে পেন্টাগান আর অস্ত্র বিক্রেতারা তাকে কতটা স্বাধীনভাবে কাজ করতে দিবে এটিই
এখন সব থেকে বড় প্রশ্ন?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



