somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুল ও তাজা খেজুর দিয়ে ইরানি শিয়া হজযাত্রীদেরকে সুন্নি সৌদিআরবের স্বাগতম!!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ইরানের হজযাত্রীদের প্রথম দল পবিত্র মদীনা শহরে পৌঁছায় এবং বিমানবন্দরে তাদেরকে ফুল ও তাজা খেজুর দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আবদুর রহমান বিজাভি-সহ ইরান এবং সৌদি আরবের হজ বিষয়ক কর্মকর্তারা। এ সময় সৌদি কিশোররা ফুলের তোড়া ও খেজুর দিয়ে ইরানি হজযাত্রীদেরকে স্বাগত জানায়।
সৌদি মন্ত্রী বিজাভি বলেন, ইরানি হজযাত্রীদের দেখে তিনি খুশি এবং তিনি আশা করেন, ইরানের লোকজন ওমরাতেও ফিরবেন।

কয়েকদিন আগে তেহরান ঘোষণা করেছে, এ বছর ইরান থেকে ৮৬ হাজার ৫০০ ব্যক্তি হজে যাবেন এবং তাদেরকে বহন করবে বিমানের ৩৩৫টি ফ্লাইট। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজ বিষয়ক প্রতিনিধি আলী কাজী আসগর বলেছেন, হজ বিষয়ক চুক্তির প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে তিনি আশা করছেন।

গত বছর যখন সৌদি ইরান দন্দে ইরানী কোন নাগরিক হজে যেতে পারেন নাই। সেই ইরানিরা এবার সৌদি প্রশাসনের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন। বিষয়টি বেশ ভালো কিছুর ইঙ্গিত বহন করে। না এবার শিয়া বা সুন্নি কোন প্রসঙ্গ আসে নাই। এক মুসলিম দেশে অন্য একটি মুসলিম দেশের ভাইয়েরা পবিত্র হজ পালন করতে এসেছেন একে অপরকে আপন করে নিচ্ছেন এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।

আজকের আরও একটি খবর "সৌদি দূতাবাসে হামলাকারীদের আপিল আবেদন খারিজ করেছে ইরানের আদালত।" ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ১০ ব্যক্তির আপিল আবেদন খারিজ করে দিয়েছে ইরানের একটি আদালত।
ওই ১০ ব্যক্তির পাঁচজনকে ছয় মাসের এবং বাকি পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল একটি মেজিস্ট্রেট আদালত। সোমবার একটি আপিল আদালত এসব অভিযুক্ত ব্যক্তির দণ্ড মওকুফ করার আবেদন খারিজ করে দেয়। এই রায় ইরান সৌদির মধ্যে একধরনের মীমাংসা বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানী জেনারেল দাবী করেছেন তারা কখনোই সুন্নি হওয়ার জন্য কোন দেশকে হামলা চালায় নাই বরং তারা সুন্নিদের রক্ষা করতে চায়।



এখনো বিশ্বাস করি ইরান-সৌদিআরব-মিসর-তুরস্ক-পাকিস্তান এক হলে বিশ্বের সব দেশ মুসলিমদের স্যালুট দিতে বাধ্য থাকবে।
কিন্তু ইহুদি- মার্কিন চক্র কখনোই মুসলিমদেশগুলোকে শক্তিশালী হিসেবে দেখতে চায় না তাই তারা আমাদের এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে ক্ষেপিয়ে রেখেছে।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×