somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহিংস ধর্ম প্রচারক থেকে সহিংস হয়ে ওঠা তাবলিগ জামাত, নিজেদের মধ্যে দন্দে আহত ও নিহত ..

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব ছোট বেলা থেকেই দেখে এসেছি মসজিদগুলোতে দেশ বা বিদেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট দলে কিছু ধার্মিক মানুষ আসতেন যারা মসজিদেই থাকতেন এবং নামাজের পর মুসল্লিদের সাথে বিভিন্ন আমল, ইবাদাত, ধর্মের প্রচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতেন। এই ধর্ম প্রচারকারী মানুষদের বলা হয় তাবলিগ জামাত।


তাবলিগ জামাত একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। সাধারণত মানুষকে আখিরাত, ঈমান, আমল-এর কথা বলে তিনদিনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এর পর যথাক্রমে সাতদিন ও চল্লিশদিন-এর জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত-এর কাজে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। তাবলিগ জামাত-এর মুল ভিত্তি হিসেবে ধরা হয় ৬টি উসুল বা মূলনীতিকে। এগুলো হলো: কালিমা, নামায, ঈল্‌ম ও যিকির, একরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা, সহিহ নিয়ত বা বিশুদ্ধ মনোবাঞ্ছা, এবং তাবলিগ বা ইসলামের দাওয়াত। মাওলানা মুহাম্মাদ ইলিয়াস ভারতের দিল্লীতে তাবলিগ জামাতের সূচনা করেন এবং তাঁর নিরলস প্রচেষ্টার ফলে তাবলিগ জামাত একটি বহুল প্রচারিত আন্দোলনে রূপ নেয়।


ঢাকার কাকরাইল এলাকায় অবস্থিত কাকরাইল মসজিদ বাংলাদেশে তাবলিগ জামাতের মারকায বা প্রধান কেন্দ্র। তাবলিগ জামাতের জন্ম ভারতে হলেও তাদের বার্ষিক সর্ববৃহৎ সম্মেলন "বিশ্ব ইজতেমা" বাংলাদেশের টঙ্গীর তুরাগে অনুষ্ঠিত হয়। সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, এজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেয়া হয়। ১৯৬৭ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। প্রতিবছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-শহর-বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় ৫০ থেকে ৫৫টি দেশের তাবলিগি দ্বীনদার মুসলমান জামাতসহ ৪০ থেকে ৫০ লক্ষাধিক মুসল্লি বিশ্বের হজের পর বৃহত্তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন।


আগে এই সম্মেলনটি ৩ দিন ধরে অনুষ্ঠিত হলেও এখন কয়েক বছর ধরে স্থান সঙ্কটের জন্য দুই পর্বে তা অনুষ্ঠিত হচ্ছে। তবে গতবারের সম্মেলনে প্রথম তাবলীগদের মধ্যে কিছু নীতিগত দন্দ দেখা দেয় এবং তাবলিগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতা সাদ ও অন্য পক্ষ যুবায়ের কে নিজেদের নেতা বলে দাবী করে। তবে গতবার তাবলিগ নেতা সাদকে বাংলাদেশে সম্মেলনে আসতে বাঁধা দেয় যুবায়ের পক্ষ। পরে সিদ্ধান্ত হয় দুই পক্ষ ভিন্ন ভিন্ন সময়ে তাদের সমাবেশ করবে। সাদপন্থীরা ৩০ নভেম্বর থেকে পরের ৪ দিনের মধ্যে সম্মেলন করে চলে যাবে এবং যোবায়েরপন্থীরা ৭ ডিসেম্বরের থেকে তাদের সম্মেলন করবে। কিন্তু নির্বাচনের কারনে এবারের বিশ্ব ইজতেমা করতে নিষেধ এবং ইজতেমা মাঠে প্রবেশ বা কোন তৎপরতা চালাতে নিষেধ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে কোন পক্ষই এই নির্দেশনা না মেনে বরং ৪ দিন আগ থেকে যোবায়েরপন্থীরা তুরাগের মাঠে বিভিন্ন এতিম খানার ছাত্রদের এনে মাঠ দখল করে নেয়। অন্যদিকে আজ সকাল থেকে সাদপন্থীরাও সারা দেশ থেকে এসে মাঠে প্রবেশের চেষ্টা চালায়। পরবর্তীতে দুইপক্ষের মারামারি ধাওয়া ও পাল্টা ধাওয়ায় শতাধিক আহত এবং কমপক্ষে একজন নিহত হবার খবর শোনা যায়। নিহত ব্যক্তির নাম ইসমাইল মণ্ডল (৬৫)। বাড়ি মুন্সিগঞ্জে। আজ শনিবার সকালে ছেলে জাহিদ হাসানের সঙ্গে তিনি টঙ্গী এসেছিলেন।


সংঘর্ষের সময় নিরাপত্তারক্ষী বাহিনী সংঘর্ষ থামাতে কোন ব্যাবস্থা গ্রহন করে নাই। এমনকি আগ থেকেই খারাপ কিছু হতে পারে জেনেও সংঘর্ষ থামাতে তাদের কোন দায় আছে বলে তারা প্রমান করে নাই। আর সম্পূর্ণ বিনা বাঁধায় তাবলিগের দুই পক্ষ একে অন্যের ওপর হিংস্র পশুর মত জাপিয়ে পড়ে মারামারি করে নিজেদের অজ্ঞতার ও মূর্খতার পরিচয় দেয়।
নিউজ লিঙ্কঃ তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×