somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন প্রিয় অভিনেতা টম হেঙ্কস! :) :) :)

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








বড়সড় আকৃতির মানুষটার নাম অতি সরল ও ছোট, মাত্র দুই শব্দের নাম- টম হেঙ্কস।

তার নাম শুনেছিলাম অনেক, কিন্তু তার একটা ছবিও দেখা হয়নি- এটা তখনকার কাহিনী! একদিন দেখলাম পিসির চিপায় The Terminal নামে একটা ছবি অযত্নে, অবহেলায় পড়ে আছে, সার্চ দিয়ে দেখলাম এটা টম ভাই আছেন- ভাবলাম দেখি- কি এমন অভিনেতা তিনি?

সেই থেকে শুরু আমার পাগল হওয়া! আমি মুগ্ধ হয়ে, মানে যাকে একেবারে বলে "মুখ ধুয়ে" টার্মিনাল দেখলাম! কি সাবলীল আর অসাধারণ অভিনয়! পুরাটা ছবি একাই টেনে নিয়ে গেলেন- কি অসাধারণ তার ক্ষমতা!

এরপর দেখলাম- তার সেই এপিক মুভি- ফরেস্ট গাম্প! আমার বুঝানোর বিন্দুমাত্র সাধ্য নাই আমার কতটা অসাধারণ লেগেছে এই ছবি! আমি জাস্ট বোবা হয়ে গিয়েছিলাম তার পারফরমেন্স এ!

এরপর আস্তে আস্তে তার বাকি ছবিগুলাও দেখতে থাকলাম- অবাক হয়ে লক্ষ করলাম- একটা ছবিতেও তিনি একটুর জন্যও খারাপ অভিনয় করেননি! একটুও না!

একমাত্র "হিমেশ রেশমিয়া " বাদে দুনিয়ার সব জায়গার ছবির সব অভিনেতা অভিনেত্রীকে আমার কম বেশি ভাল্লাগে! :P :D আমি অভিনেতাদের পরিশ্রম দেখি, তার চরিত্রের বিশ্বাসযোগ্য উপস্থাপন দেখি- এজন্য হলিউড এর সবাইকেই প্রায় আমার ভাল্লাগে। তবে কেও যদি বলেন- একজন বেছে নাও প্রিয় অভিনেতা হিসেবে- আমি নিঃসন্দেহে টম হেঙ্কস এর নাম বলব! :D

হ্যাঁ, আমি জানি তার রবার্ট ডি নিরো এর মত ভুবনভোলানো অসাধারণ হাসি নেই, আল পাচিনো এর মত "ভাবসাব" বা "ক্যারিসমা" নেই, জনি ড্যাপ এর মত প্রত্যেক ছবিতে তিনি নিজের লুক অদ্ভুতভাবে চেঞ্জ করেন না, ক্রিশ্চিয়ান বেল এর মত চরিত্রের জন্য তিনি শুকিয়ে কঙ্কাল হয়ে যান না, মরগান ফ্রিমেন এর মত সম্মোহন করা কণ্ঠও তার নাই- কিন্তু এই বয়স্ক, সাধারণ, হালকা ভুঁড়িওয়ালা মানুষটার মাঝে "কি যেন" একটা আছে! এই "কি যেন" এর খোঁজে আমি এখনও সময় পার করছি- কিন্তু পাইনি- এই "কি যেন" এর জন্যই তাঁকে দেখলেই আমি স্তব্ধ হয়ে যাই, আমি খালি তাকেই দেখি, মুগ্ধ হয়ে তার অভিনয় দেখি! :)

কখনও দেখা হলে বলতাম- কি সমস্যা আপনার? এত ভাল অভিনয় ক্যামনে করেন? একটু খারাপ করলে কি হয় রে বাপ? একটু সমালোচনার সুযোগও কি দিবেন না? তিনি হয়ত মুচকি হেসে বলবেন- Run Sakib, run. :P :D

আজ ৯ জুলাই, এই বিখ্যাত ও অসাধারণ অভিনেতার জন্মদিন! শুভ জন্মদিন টম! বেঁচে থাকো... ভাল থাকো :) :) :)
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×