somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাস ও তার অসাধারণ পরিণতি :P ;) :)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্যাটাসঃ ডান হাতে ব্যথা, তাই বাম হাতে এক গ্লাস পানি খেলাম, শান্তি লাগতেসে!

মন্তব্য ১- ওয়াও! দারুণ লিখেছেন!

মন্তব্য ২- আপনার শান্তি লাগছে দেখে আমাদেরও শান্তি লাগছে!

মন্তব্য ৩- রবীন্দ্র পরবর্তী যুগে এমন অসাধারণ লেখা আর পড়া হয় নাই! চালিয়ে যান!

মন্তব্য ৪- স্যালুট বস! শেয়ার দিলাম! এই লেখা শেয়ার না দিলে গুনাহ হবে!

মন্তব্য ৫- আপনি যে শুধু প্রাতিষ্ঠানিক পড়ালেখায় দুর্বল তা নয়, আপনি সাধারণ বাংলাতেও দুর্বল! তানাহলে আপনি জানতেন যে, পানি কেও খায় না, পান করে! স্ট্যাটাস বাংলায় দেয়ার আগে দয়া করে বাংলা শিখে আসুন প্লিজ! সারাদিন গান গাইলেও ইভা রহমান যেমন সঙ্গীতশিল্পী না, তেমনি অভ্র সফটওয়্যার পাইলেই আপনে স্ট্যাটাস লেখক না!

মন্তব্য ৬- গরীব মানুষ একফোঁটা পানি পায় না, আর সেখানে আপনি এক গ্লাস পানি আরাম করে খাচ্ছেন? কীভাবে পারেন ম্যান? গরীব মানুষের প্রতি কি আপনার একটুও দরদ নাই?আজিব!

মন্তব্য ৭- "বাম হাতে এক গ্লাস পানি খেলাম" এর দ্বারা বোঝা যায় আপনি পরোক্ষভাবে "বাম রাজনীতি" এর সাথে যুক্ত!

মন্তব্য ৮- আমাদের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কইরা বন ধ্বংস কইরা ফালাইতাসে আর তুমি এইখানে বইসা পানি খাও শু*** বাচ্চা? থাব্রাইয়া তোর পানি বের করতেসি!

মন্তব্য ৯- সাকার বিচার শেষ হইয়া গেল, তুমি কিচ্ছু লিখলা না, আর এখন পানি খাওয়ার কথা লেখো, তুমি যে একটা উৎকৃষ্ট মানের ছাগু এইটা আজকে প্রমাণিত! হাহ হা... "লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড! মাইন্ড ইট!"

মন্তব্য ১০- হু ইজ "শান্তি" ডুড? নতুন গার্লফ্রেন্ড? কনগ্রেটস মাম্মা! ট্রিট কবে পাচ্ছি?

মন্তব্য ১১- পানি ডান হাতে খাও বা বাম হাতে, পানির গন্তব্য কিন্তু তোমার সেই পেটেই! এইটা নিয়া স্ট্যাটাস দেয়ার কোন মানে দেখিনা, বাম হাতে পানি খাইলে পানি যদি পেটে না গিয়া পিঠে যাইত, তাইলেও বুঝতাম!

মন্তব্য ১২- সব ঠিক আছে, কিন্তু ডান হাতে ব্যথা হইসিল কেন? কোন অপকর্ম করসিলেন? এখানে বলা যাবে না ইনবক্সে আলাপ করবো?

মন্তব্য ১৩- এক হাতে ব্যথা আর ওমনি আরেক হাত ব্যবহার শুরু করে দিলেন? দেশে যে ডাক্তার- হাসপাতাল নামক জিনিসগুলো আছে তা কি আপনারা ভুলে গেলেন মশাই? ডান হাতের জন্য কি করেছেন শুনি! এলোপ্যাথি ট্রাই না করে হোমিওপ্যাথি ট্রাই করেন।

মন্তব্য ১৪- ভাল লিখসেন ভাই, আমি ব্লকড, আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান প্লিজ! আল্লাহ্‌র দোহাই লাগে!

মন্তব্য ১৫- আপনার এই স্ট্যাটাস পড়ে আমাদের যুবসমাজ তথা সমগ্র বাংগালী জাতি আজ নতুন এক দিশা খুঁজে পেলো । আপনাকে নোবেল পুরষ্কারে ভূষিত করার লক্ষ্যে আমি নতুন কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ গ্রহন করে এ মহৎ কাজকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নিকট আকুল বিকুল আবেদন জানাই ।

মন্তব্য ১৬- আপনি পানি পানের আগে "বিসমিল্লাহ" বলেন নাই, এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি একটা নাস্তিক!

মোরাল অফ দ্যা স্টোরি- বাঙ্গালি পারেও ম্যান! তিলকে তাল করতে তার জুড়ি নাই! :D :P
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×