তিনি কার "নানা" , সেটা আমি জানিনা, তবে কেও ভালো অভিনয় করলে আমরা মাঝে মাঝে বলি- এই ব্যাটা তো অভিনয়ের বাপ! আমার মতে, এই মানুষটা অভিনয়ের "বাপ" পর্যায়েরও উপরে, তিনি "নানা"র পর্যায়ে চলে গেছেন, সেই অনুযায়ী তার নাম ঠিক আছে, "নানা পাটেকর"
অনেক স্টার, সুপারস্টার, অভিনেতা দেখেছি, কিন্তু তার মত "ইউনিক" স্টাইল এর অভিনেতা আমার খুব কম দেখা হয়েছে। বলিউড এ হাতে গোনা কিছু হীরার টুকরার মাঝে তিনি একজন
নিজের গরম মেজাজের জন্য হালকা "দুর্নাম" থাকলেও, যে ক্যারেকটার যিনি করেন, তার সাথে একেবারে মিশে যান, একেবারে! আর ইউনিকভাবে সংলাপ বলার স্টাইল তো আছেই
Parinda নামক ছবির জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, সেখানে তিনি একজন আন্ডারওয়ার্ল্ড ডন এর চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি অতি ভয়ঙ্কর, অথচ আগুন দেখলে ভয় পান, আগুন দেখার সাথে সাথেই নিজের মাথায় হাত দিয়ে বাড়ি দিতে থাকেন আর "অ্যাঁ অ্যাঁ" বলে চিৎকার করতে থাকেন শুনতে হয়ত হাস্যকর লাগতে পারে, কিন্তু দেখলে বুঝবেন- অভিনয় কাকে বলে!
এই ছবির শেষ দৃশ্যে আগুনের মাঝে শুটিং করতে গিয়ে তার শরীরের অনেক অংশ পুড়ে যায়, সেটা কাওকে না বলে তিনি শুটিং কনটিনিউ করেন, ফলাফলস্বরূপ, তাকে ৬০ দিন হাসপাতালে থাকতে হয়, may be this is called dedication
Wajood ছবিতে তিনি মাধুরী দীক্ষিতের জন্য প্রায় সাড়ে চার মিনিটের একটা প্রেমের সংলাপ একটানে বলেন... এত বড় সংলাপ মুখস্ত করে একবারে বলা- কোন জিনিয়াসের পক্ষেই সম্ভব! তাকে কোন ইন্টার্ভিউতেও পরবর্তীতে এই সংলাপ বলতে বললে তিনি টানা বলতে পারতেন, ভুল হত না! সাংবাদিক যখন জিজ্ঞেস করেন- আপনি এটা ভুলেন না কেন? কীভাবে মনে রাখেন এত বড় সংলাপ এত বছর পরেও? এবারো তিনি হাসিমুখে বলেন - আপনাকে বুঝতে হবে, এই সংলাপ "মাধুরী দীক্ষিত" এর জন্য, চাইলেও কি ভোলা যায়?
Krantiveer ছবির শেষ সংলাপ যে কারো রক্ত গরম করে দেয়ার জন্য যথেষ্ট, আর মাঝের একটা সংলাপ তো সবসময়ই মনে পড়ে- নে, এটা হিন্দুর রক্ত, আর এটা মুসলমানের রক্ত, আমি দুইটা মিশায় দিলাম, এবার তুই আলাদা করে বল- কোনটা হিন্দুর আর কোনটা মুসলামানের? যে আমাদের বানাইসে সে তো রকের মাঝে কোন পার্থক্য কর নাই, সবার রক্তের রঙ এক, তাইলে তুই কে পার্থক্য করার?
শুধু অফ ট্র্যাকের মুভি না, Welcome মত মূল ধারার ছবিতে তিনি কি অসাধারণ কমেডি করতে পারেন - তা তো বলাই বাহুল্য! আর Rajneeti তে তার অভিনয় নিয়ে নাহয় কিছু নাই বললাম
ছোটবেলায় নিজের গায়ের রঙ সেইরকম "সুন্দর" না বলে তিনি নাকি একটু হীনমন্যতায় ভুগতেন, যখন থিয়েটার করা শুরু করলেন, যখন দেখলেন মানুষ তার অভিনয় দেখার জন্য এসে বসে থাকেন, তখন বললেন- এরা আমার গায়ের জকালার দেখতে আসে না, আমার কাজ দেখতে আসে, গায়ের কালার দিয়ে আপনি ইমপ্রেস করবেন দুই মিনিট, এরপরেই সবাই আপনার কাজ দেখতে চাবে, কাজ না পারলে আগের দুই মিনিটের কথা কারো মনে থাকবে না!
নিজের সহকর্মীদের সম্পর্কে সবসময় প্রশংসা করে তিনি বলেন- আমরা সবাই একটা পরিবারের মত, আমরা যার যার জায়গায় সে সে ভালো কাজ করি, বা করার আপ্রাণ চেষ্টা কর্ত। কলেজে থাকতে অমিতাভের মত হইতে চাইতাম, তার সাথে যেদিন প্রথম অভিনয়ের সুযোগ পেলাম, সেদিনের অনুভূতি বোঝানো সম্ভব না। বাকি সবার সাথেই তো মোটামুটি কাজ করেছি বা না করলেই তাঁদের কাজ দেখেছি। আমির বেশ ভালো কাজ করে, তার সাথে কাজ করা হয়নি। শাহরুখ এর সাথে কাজ করেছি, তার সম্পর্কে একটি কথাই বলব- তার মত পরিশ্রমী মানুষ আমি আমার জীবনে আর দেখিনি, জানিনা দেখব কিনা। নতুনদের মাঝে রনবির কাপুর এর সাথে কাজ করেছি- এই ছেলে অনেক দূর যাবে এটা বলে দেয়া যায়, এছাড়া অজয়কেও আমার বেশ ভাল্লাগে। বাকি সবাইকেও ভাল্লাগে
নাসিরুদ্দিন শাহ, পরেশ রাওাল, নানা পাটেকর- এই তিনজন আমার ভয়াবহ প্রিয়। কে সবচেয়ে বেশি এটা বলতে বললে আমি বেশ ঝামেলায় পড়ে যাই, তবে পয়েন্ট ফাইভ এর জন্য এগিয়ে রাখলে নানা পাটেকরকেই রাখব, হি ইজ দ্যা বেস্ট!
শুভ জন্মদিন, বছরের শুরুতেই প্রিয় অভিনেতার জন্মদিন, আপনাকে অভিনন্দন, আপনার একজন গুণমুগ্ধ ভক্তের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



